Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতীয় সভ্যতার পরিপ্রেক্ষিতে স্থির হোক ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা : হিমন্ত বিশ্বশর্মা

দ্য ওয়াল ব্যুরো : বুধবার গুয়াহাটিতে একটি বইয়ের উদ্বোধন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভাষণে তিনি বামপন্থী ও উদারপন্থী বুদ্ধিজীবীদের তীব্র আক্রমণ করেন। তাঁর বক্তব্য, আমাদের দে

ভারতীয় সভ্যতার পরিপ্রেক্ষিতে স্থির হোক ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা : হিমন্ত বিশ্বশর্মা

শেষ আপডেট: 21 July 2021 16:45

দ্য ওয়াল ব্যুরো : বুধবার গুয়াহাটিতে একটি বইয়ের উদ্বোধন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভাষণে তিনি বামপন্থী ও উদারপন্থী বুদ্ধিজীবীদের তীব্র আক্রমণ করেন। তাঁর বক্তব্য, আমাদের দেশের বুদ্ধিজীবীরা এখনও বাম ও উদার পন্থায় বিশ্বাসী। মিডিয়ায় তাঁদেরই বেশি জায়গা দেওয়া হয়। বিকল্প কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হয় না। তাঁর কথায়, "আমাদের দেশে একরকম বৌদ্ধিক সন্ত্রাসবাদ চলছে। এদেশের বুদ্ধিজীবীরা কার্ল মার্কসের চেয়েও বামপন্থী। এখানে মিডিয়ায় কোনও গণতন্ত্র নেই। সেখানে ভারতীয় সভ্যতার কোনও জায়গা নেই। কিন্তু কার্ল মার্কস ও লেনিনের জায়গা আছে।" মুখ্যমন্ত্রীর মতে, সাংবাদিকরা অনেক সময় ব্যক্তিগতভাবে বিকল্প ভাবনায় বিশ্বাস করেন। কিন্তু মিডিয়ায় তাঁরা বাম ও উদারপন্থী দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেন। হিমন্ত বিশ্বশর্মা বলেন, "বামপন্থী চিন্তাভাবনাকে আমাদের চ্যালেঞ্জ করা উচিত। আমাদের দীর্ঘ অস্তিত্বের লড়াইকে দেখা উচিত সঠিক প্রেক্ষিত থেকে।" এই প্রসঙ্গেই তিনি বলেন, ভারতীয় সভ্যতার প্রেক্ষিত থেকে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা নির্ধারণ করা উচিত। তাঁর কথায়, "ঋগবেদের সময় থেকে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।" নাগরিকত্ব সংশোধনী আইনের কথা তুলে তিনি বলেন, দু'টি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ওই আইনের বিরোধিতা করা হচ্ছে। অসমের বাইরে একদল বলছেন, কেবল হিন্দুদেরই নাগরিকত্ব দেওয়া হবে কেন? মুসলিমদেরও নাগরিকত্ব দেওয়া উচিত। অসমের মধ্যে একদল বলছেন, ভিন দেশ থেকে আসা হিন্দু বা মুসলিম, কারও নাগরিকত্ব পাওয়া উচিত নয়। অসমের মুখ্যমন্ত্রীর মতে, তথাকথিত ধর্মনিরপেক্ষরা পুরো প্রতিবাদে সাম্প্রদায়িক রং লাগাতে চাইছেন। এর আগে গত ১৮ জুলাই অসমের মুখ্যমন্ত্রী নিজের হাতে ১৬৩ কোটি টাকা মূল্যের মাদক পুড়িয়ে দেন। তিনি বলেন, "আমি জানি অসম থেকেই  ভারতের মূল  ভূখণ্ডে মাদক পাচার হয়। মাদক ডিলারদের স্পষ্ট জানিয়ে দিতে চাই যে, মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশকে এমন অপরাধের বিরুদ্ধে আইনানুসারে কঠোরতম পদক্ষেপ গ্রহণে পূর্ণ স্বাধীনতা দেওয়ার অধিকার আমার আছে।" তিনি  জানান, মাদক চোরাচালানকারী, ডিলারদের কঠোর হাতে মোকাবিলায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে সমাজ থেকে নেশার শিকড় উপড়ে ফেলতে বলেছেন। মাদক বহ্নুত্সবের ছবি শেয়ার করে তিনি লেখেন, 'অসমে মাদকের শেষকৃত্য! হোজাইয়ে বাজেয়াপ্ত হওয়া মাদক নষ্ট করার অনুষ্ঠান'। এদিন ৩৫৩.৬২ গ্রাম হেরোইন, ৭৩৬.৭৩ কেজি গাঁজা, ৪৫৮৪৩টি ট্যাবলেট পুড়িয়ে ফেলা হয়েছে। দু'মাস আগে তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৬৩ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত ও ১৪৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

```