Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনামূল্যে পালস অক্সিমিটার যন্ত্র দেওয়া হবে হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের! ঘোষণা অসমে

দ্য ওয়াল ব্যুরো: যে সমস্ত কোভিড পজিটিভ রোগীরা হোম আইসোলেশনে থাকবেন, তাঁদের বিনামূল্যে ওষুধ এবং পার্স অক্সিমিটার যন্ত্র দেওয়া হবে বলে ঘোষণা করা হল অসমে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার সন্ধ্যায় এ কথা ঘোষণা করেন। সারা দে

বিনামূল্যে পালস অক্সিমিটার যন্ত্র দেওয়া হবে হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের! ঘোষণা অসমে

শেষ আপডেট: 10 August 2020 02:30

দ্য ওয়াল ব্যুরো: যে সমস্ত কোভিড পজিটিভ রোগীরা হোম আইসোলেশনে থাকবেন, তাঁদের বিনামূল্যে ওষুধ এবং পার্স অক্সিমিটার যন্ত্র দেওয়া হবে বলে ঘোষণা করা হল অসমে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার সন্ধ্যায় এ কথা ঘোষণা করেন। সারা দেশের অন্যান্য রাজ্যের মতোই উত্তর-পূর্বেও বেশ গতি নিয়েছে করোনা সংক্রমণ। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। মৃত্যুও ঘটছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলির শয্যায় টান পড়েছে। তাই কয়েক দিন আগে থেকেই উপসর্গ মারাত্মক না হলে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে অসমবাসীকে। শহরগুলিতে চালু হয়েছে টেলিমেডিসিন পরিষেবাও। এবার আস্তে আস্তে তার পরিধি বাড়ানো হবে শহরের বাইরেও। হিমন্ত বিশ্বশর্মা রবিবার টুইট করে জানান, "কাল থেকে গুয়াহাটি শহরে হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের পাল্স অক্সিমিটার যন্ত্র এবং ওষুধপত্র সরকারি ভাবে দেওয়া হবে বিনামূল্যে। আমরা টেলিমেডিসিন পরিষেবার পরিধিও আরও বাড়াচ্ছি দ্রুত।" https://twitter.com/himantabiswa/status/1292439273581371392 অসমের আগে, দিল্লিতে এই ব্যবস্থা করা হয়েছিল জুন মাসে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন, হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের বিনামূল্য অক্সিমিটার ও ওষুধ দেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফে। এর ফলে গত এক মাসে বাড়িতে থাকা কোনও রোগীর মৃত্যু হয়নি বলেও দাবি করেন তিনি। অসমে কোভিড আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে ইতিমধ্যেই। তবে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৫ হাজার ৮৯২ জন। সুস্থতার হার ৭১.২০ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, গত ২৪ ঘণ্টায় অসমে মোট ৫৯ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২২৮৪ জন নতুন রোগীর সন্ধান মিলেছে। তাই পজ়িটিভিটির হার কমে হয়েছে ৩.৮৬ শতাংশ। যা সাম্প্রতিক কালে সবচেয়ে কম বলে জানিয়েছেন তিনি।

```