Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘না জানিয়ে হানা হলে প্রতিরোধ হবেই’, শোভনদেবের সুর অসিতের গলায়

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। তিনি কি বাংলাদেশে পালিয়ে গেছেন!

‘না জানিয়ে হানা হলে প্রতিরোধ হবেই’, শোভনদেবের সুর অসিতের গলায়

শেষ আপডেট: 9 January 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সন্দেশখালি কাণ্ডে রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির বক্তব্যকে সমর্থনই শুধু নয়, আরও এককদম এগিয়ে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বললেন, “ইডি যে কোনও লোকের সম্মানহানি করার জন্য ঘুরছে। ইডির এই কার্যকলাপ বাংলার মানুষ পছন্দ করছে না। কাউকে না জানিয়ে সকালবেলা রাত্রিবেলা যদি কারও বাড়িতে এমন হানা হয়, আর এলাকার মানুষ যদি প্রতিরোধ করে সেটা নিয়ে বলার কী আছে, প্রতিরোধ হবে।”

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। তিনি কি বাংলাদেশে পালিয়ে গেছেন! এই নিয়ে জল্পনা চলছে সর্বস্তরে।  এই প্রসঙ্গে অসিত মজুমদার বলেন, “এটা পশ্চিমবঙ্গ পুলিশ এবং ইডির ব্যাপার। পশ্চিমবঙ্গ পুলিশ অনেক শক্তিশালী এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসার যোগ্য। আজ হোক বা কাল, শাহজাহান ধরা পড়বেই।

লোকসভা ভোটের আগে জেলায় সাংগঠনিক রূপরেখা ঠিক করতে সোমবার মধ্যমগ্রামে বৈঠকে বসেছিল তৃণমূলের জেলা কোর কমিটি। ওই বৈঠক শেষে সন্দেশখালি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোভনদেব বলেন, “এখন তো একটা জায়গায় হয়েছে। এবার সারা বাংলাজুড়ে গণ বিস্ফোরণ হবে। বিজেপির অঙ্গুলি হেলনে যেখানে ইডি এইভাবে তৃণমূল নেতাকর্মীদের হেনস্থা করবে সেখানেই গণ বিস্ফোরণ ঘটবে।”

শুক্রবার ভোরে শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালাতে যান ইডি আধিকারিকরা। সেখানেই আক্রান্ত হন তারা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের। ঘটনার জেরে রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি স্থগিত হয়ে যায়। তারপর থেকেই আর খোঁজ মিলছে না শাহজাহানের। শনিবার তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। তিনি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ ইডি আধিকারিকদের।


```