Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

একটুও সাহায্য না পেলে আর কত দূর যাব! এশিয়ানে সোনা জিতে এসে ক্ষুব্ধ পাওয়ার লিফটার আরতি

দ্য ওয়াল ব্যুরো: দেশের মুখ দুনিয়ার দরবারে উজ্জ্বল করেও মেলে না ন্যূনতম স্বীকৃতি। আর্থিক সাহায্য তো দূরের কথা। পকেট থেকে লক্ষ টাকা খরচ করে বিদেশের মাটিতে তাঁদের জয়লাভের ব্যাপারে সরকারের ঔদাসীন্য মেনে নেওয়া যায় না। সম্প্রতি এমনই অভিযোগ করলেন

একটুও সাহায্য না পেলে আর কত দূর যাব! এশিয়ানে সোনা জিতে এসে ক্ষুব্ধ পাওয়ার লিফটার আরতি

শেষ আপডেট: 8 May 2019 10:26

দ্য ওয়াল ব্যুরো: দেশের মুখ দুনিয়ার দরবারে উজ্জ্বল করেও মেলে না ন্যূনতম স্বীকৃতি। আর্থিক সাহায্য তো দূরের কথা। পকেট থেকে লক্ষ টাকা খরচ করে বিদেশের মাটিতে তাঁদের জয়লাভের ব্যাপারে সরকারের ঔদাসীন্য মেনে নেওয়া যায় না। সম্প্রতি এমনই অভিযোগ করলেন ভারতের মহিলা পাওয়ার লিফটার আরতি অরুণ। সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের নাম উজ্জ্বল করেন আরতি অরুণ। দেশের জার্সিতে সোনার পদক জেতেন তিনি। সেই আরতিই দেশে ফিরে এ বার একহাত নিলেন সরকারকে। কারণ তাঁদের সঠিক ভাবে গুরুত্ব এবং স্বীকৃতি না দেওয়ার জন্য ঠিকমতো এগোতেই পারছেন না তাঁরা। অথচ নিজেদের পরিশ্রম ও চেষ্টার সঙ্গে যদি একটুখানি সরকারি সাহায্য মিলত, তা হলেই হয়তো অনেক দূর ছুটত সাফল্যের গাড়ি। আরতি শুধু এক জন পাওয়ার লিফটার নন, সেই সঙ্গে এক জন ডেন্টাল সার্জেনও। পেশার পাশাপাশিই চালিয়ে যান অনুশীলনী। সময়, অর্থ-- সবেরই অভাব। তার মধ্যেও ছাড়েননি নিজের প্যাশন। তার পরেও দেশের জার্সিতে তাঁর বা তাঁর মতো আরও যাঁরা আছেন, তাঁদের সাফল্যকে সেই ভাবে সরকারি স্বীকৃতি না দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, নিজের পকেট থেকে দেড় লক্ষ টাকা খরচ করতে হয়েছে তাঁকে। আরতির এই ক্ষোভ টুইটারে প্রকাশ করে সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই। টুইটে লেখা, “এশিয়ান পাওয়ার লিফটিংয়ে সোনার পদক জেতার পরে আমি বেশ হতাশ হয়ে পড়ি। আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি বিশ্বের সামনে। কিন্তু তার কোনও মর্যাদাই পাইনি। নিজের টাকা থেকে দেড় লক্ষ টাকা খরচ করেছি নিজের খেলার জিনিসপত্র কেনার জন্য। সরকার থেকে কোনও সাহায্য পাইনি”। https://twitter.com/ANI/status/1125449733357670400 তিনি আরও জানান, “এই ভাবে খরচ করে কত দূর এগোব আমরা? এই উদাসীনতার কারণে, টাকার অভাবে, বহু পাওয়ার লিফটাররা হারিয়ে যাচ্ছেন।”

```