Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

এশিয়ান গেমসে বাংলা থেকে লড়বেন ২৪ জন, নজরে থাকবেন মেহুলি-সুতীর্থা-অতনুরা

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসকে (Asian Games) অনেক তারকাই পাখির চোখ ধরছেন। বলা হচ্ছে, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা পাওয়ার টিকিট হতে পারে গেমসে একটি পদক। অনেকেই আবার নিজের পারফরম্যান্সকে ভাল করে প্যারিস যাত্রা নিশ্চিত করতে চাইছেন। এশিয়

এশিয়ান গেমসে বাংলা থেকে লড়বেন ২৪ জন, নজরে থাকবেন মেহুলি-সুতীর্থা-অতনুরা

শেষ আপডেট: 22 September 2023 14:29

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসকে (Asian Games) অনেক তারকাই পাখির চোখ ধরছেন। বলা হচ্ছে, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা পাওয়ার টিকিট হতে পারে গেমসে একটি পদক। অনেকেই আবার নিজের পারফরম্যান্সকে ভাল করে প্যারিস যাত্রা নিশ্চিত করতে চাইছেন।

এশিয়ান গেমসে এবার পুরুষ ও মহিলা ক্রিকেট দল অংশ নিচ্ছে। দুটি দলের মধ্যে তাকালে দেখা যাবে বাংলা (Bengal) থেকে মোট প্রতিনিধি পাঁচজন। তার মধ্যে পুরুষ দলে রয়েছেন তিনজন, আর মহিলা দল থেকে সুযোগ পেয়েছেন দু’জন। তালিকায় রয়েছেন শিলিগুড়ির রিচা ঘোষ ও চন্দননগরের তিতাস সাধু। ঋতুরাজ গায়কোয়াডের নেতৃত্বাধীন গেমস দলে বাংলা থেকে রয়েছেন দুই পেসার মুকেশ কুমার, আকাশদীপ সিং। আর স্পিনার শাহবাজ আমেদ।

শুটিংয়ে বাংলার প্রতিনিধি বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ। রাগবিতে বাংলার লছমি ওরান ও সন্ধ্যা রায় রয়েছেন। সাইক্লিংয়ে রয়েছে ত্রিয়াশা রায়। পাশাপাশি জিমনাসিক্সে রয়েছেন খড়গপুরের প্রণতি নায়েক। যিনি গত অলিম্পিক্সে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তিরন্দাজিতে বরানগরের অতনু দাস গেমসে অংশ নিয়েছেন। রিকার্ভ তিরন্দাজিতে মহিলাদের দলে রয়েছেন অঙ্কিতা ভগত। ঘোড়দৌড়ে দেখা যাবে বাংলার অনুশ আগরওয়ালকে। গলফার হিসেবে গেমসে আলো করে থাকবেন টালিগঞ্জ রয়্যাল ক্যালকাটার শিবপ্রসাদ চৌরাসিয়া। হ্যান্ডবলে দেখা যাবে নীনা শীল, অয়ন বিশ্বাস।  

এশিয়াডের ফুটবলে বাংলা থেকে রয়েছেন সঙ্গীতা বাসফোর, যিনি থাকেন কল্যাণীতে। দলে রয়েছেন অঞ্জু তামাংও। সুনীল ছেত্রীদের দলে রয়েছেন বাংলার তারকা রহিম আলি।

বঙ্গ টেবল টেনিসে পদক জয়ের আশা দেখাবেন দুই বঙ্গকন্যা। একজন নৈহাটির সুতীর্থা মুখোপাধ্যায় ও আহিকা মুখোপাধ্যায়। দু’জনেই ভাল বান্ধবী। ডাবলসেও তাঁরা খেলবেন।

গেমসে ব্রিজ প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলার মারিয়ন কর্মকার ও সন্দীপ কর্মকার। অ্যাথলিটে স্বপ্না বর্মণ থাকলেও তিনি বাংলার প্রতিনিধি নন, বাংলা ছেড়ে চলে গিয়েছেন হরিয়ানায়। বরং সোনিয়া বৈশ্য বাংলার প্রতিনিধি হিসেবে অ্যাথলেটিক্সে আশা দেখাবেন।  

বিশ্বকাপে জয়ী ও রানার্সআপ দল কত মূল্যের পুরস্কার পাবে, জানাল আইসিসি


```