
শেষ আপডেট: 16 September 2023 18:37
দ্য ওয়াল ব্যুরো: চিনে এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট (Asian Games Cricket)। টি ২০ ম্যাচ হবে গেমসে। পুরুষ ও মহিলাদের (Men and Womens) দুটি দলই যাবে গেমসে। ছেলেদের দলে বাংলার তিন ক্রিকেটার তালিকায় রয়েছেন। আগেই বাংলার দুই নামী তারকা শাহবাজ আমেদ ও পেসার মুকেশ কুমার দলে ছিলেন। শনিবার ডাকা হয়েছে আরও এক পেসার আকাশদীপ সিংকে। শিবম মাভির চোট থাকায় আকাশের ডাক এল।
এর আগে মুকেশ ও শাহবাজ ভারতীয় দলের জার্সি পরে খেলেছিলেন। কিন্তু আকাশের সেই সুযোগ হয়নি। সেট পূরণ হতে চলেছে এশিয়ান গেমস ক্রিকেটে। ২৮ সেপ্টেম্বর থেকে গেমসে টি ২০ ম্যাচ শুরু হবে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

ছেলেদের দলে যেমন বাংলার তিন তারকা রয়েছেন। তাঁরা কেউই যদিও ভূমিপুত্র নন, বিহার ও দিল্লির ক্রিকেটার। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন।
মেয়েদের এশিয়ান গেমসের ভারতীয় দলে অবশ্য দু’জন বঙ্গতনয়া স্থান পেয়েছেন, তাঁরা হলেন চন্দননগরের তিতাস সাধু ও শিলিগুড়ির উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। ওই দলের অধিনায়িকা হলেন হরমনপ্রিত কাউর। মহিলারা পুরো শক্তির দল নামাচ্ছে। ছেলেদের এই দলের নেতা হলেন, ঋতুরাজ গায়কোয়াড। দলে রয়েছেন রিঙ্কু সিং, যশস্বী জয়সোয়ালরা।
একযুগ পরে ফাইনালে ভারত-শ্রীলঙ্কা, রুদ্ধদ্বার বৈঠক রোহিতদের, বিপক্ষ দলে নেই সেরা স্পিনার