Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারত-পাক ম্যাচের মধ্যে ৬২ প্যাকেট বিরিয়ানির অর্ডার একজনের! 'যাব নাকি?' প্রশ্ন সুইগির

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ম্যাচে (Asia Cup 2023) শনিবার দুই চির প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখছে দেশবাসী। ভারত আর পাকিস্তান প্রতিবেশী হলে কী হবে, রাজনীতি হোক কিংবা খেলার ময়দান, বরাবরই দুজন যেন চিরশত্রু। রাজনীতিতে যদিও বা মাঝে মাঝে বরফ গলে

ভারত-পাক ম্যাচের মধ্যে ৬২ প্যাকেট বিরিয়ানির অর্ডার একজনের! 'যাব নাকি?' প্রশ্ন সুইগির

শেষ আপডেট: 2 September 2023 18:22

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ম্যাচে (Asia Cup 2023) শনিবার দুই চির প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখছে দেশবাসী। ভারত আর পাকিস্তান প্রতিবেশী হলে কী হবে, রাজনীতি হোক কিংবা খেলার ময়দান, বরাবরই দুজন যেন চিরশত্রু। রাজনীতিতে যদিও বা মাঝে মাঝে বরফ গলে, কিন্তু খেলার ক্ষেত্রে দুই দেশের সমর্থকরা কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েন না (India vs Pakistan)। শনিবারও রণং দেহি মেজাজেই রয়েছেন দুই দলের সাপোর্টাররা। আর খেলার সেই উত্তেজনা প্রশমিত করতে টিভির সামনে বসেই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করছেন পছন্দের খাবার।

তারমধ্যেই জানা গেল, বেঙ্গালুরুর এক গ্রাহক নাকি একসঙ্গে ৬২ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছেন (man Orders 62 Units Of Biryani। অবস্থা এমনই যে, হতবাক খোদ সুইগিও (Swiggy)! এক্স হ্যান্ডেলে (টুইটার) সেই ঘটনার শেয়ার করে ফুড ডেলিভারি অ্যাপটি প্রশ্ন রেখেছে সেই আশ্চর্য ক্রেতার কাছেই।

'বেঙ্গালুরু থেকে কেউ একজন এইমাত্র ৬২টি বিরিয়ানি অর্ডার দিয়েছেন। কে আপনি? আপনি আছেনটা কোথায়? আপনি কি ভারত পাকিস্তান ম্যাচের ওয়াচ পার্টির আয়োজন করেছেন? তাহলে আমি আসতে পারি?' প্রশ্ন সুইগির। (Asia Cup 2023)
https://twitter.com/Swiggy/status/1697939000948899968

মাত্র কয়েক ঘণ্টা আগে শেয়ার করা সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। ১৪ হাজার মানুষ দেখে ফেলেছেন সেটি। নেটিজেনরা সুইগির রসবোধের প্রশংসায় পঞ্চমুখ। নানা মজার মন্তব্যে প্রশ্নের কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন তাঁরা।

একজন লিখেছেন, 'ভারত জিতলে আমাকে বিনামূল্যে খাবার পাঠাবেন, ঠিক আছে সুইগি?'

'আমি ওয়াচ পার্টি দিচ্ছি, দয়া করে পিৎজা নিয়ে চলে আসুন,' মজার ছলে মন্তব্য দ্বিতীয় একজনের।

তৃতীয় একজনের সরস প্রশ্ন, 'যেন আপনারা ওঁর বাড়ির ঠিকানা জানেন না! না, জানলে খাবারটা পাঠাবেন কোথায়?'

উল্লেখ্য, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা নতুন কিছু নয়। গত বছর এরকমই এক ম্যাচের আগে মজা করেই সুইগি টুইট করেছিল, 'খেলা শুরুর আগে আমাদের ছেলেদের জন্য দই-চিনি পাঠাচ্ছি।' আজকেও ম্যাচ শুরুর আগে সেই পোস্ট শেয়ার করেছে সংস্থাটি। বিরাট কোহলি এবং রোহিত শর্মার একটি ছবিও পোস্ট করেছে তারা।

বিষয়টির ব্যাখ্যাও দিয়েছে সুইগি। 'গত বছর আমরা এটা পোস্ট করেছিলাম, আর তারপরেই ভারত জিতেছিল। এবারেও যাতে কপাল ভাল যায়, তাই আবার এটা পোস্ট করছি।'

কুসংস্কার? সুইগির ব্যাখ্যা, 'আমরা কুসংস্কারাচ্ছন্ন নই, তবে সংস্কারগ্রস্থ।'

বৃষ্টিতে ভেস্তেই গেল ভারত-পাক ম্যাচ, সুপার ফোরে বাবর-শাহিনরা


```