Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাজমহলে নিষিদ্ধ নমাজ, ছাড় শুধু শুক্রবার, এএসআই-এর সিদ্ধান্তে অবাক ইমাম

দ্য ওয়াল ব্যুরো: তাজমহলের ভিতরে থাকা মসজিদে নিষিদ্ধ হয়ে গেল নমাজ পড়া৷ সম্প্রতি 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'-র তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে তারা জানিয়েছে, শুক্রবার এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না৷ ওই দিন নমাজে কোনও বাধা থাকছে ন

তাজমহলে নিষিদ্ধ নমাজ, ছাড় শুধু শুক্রবার, এএসআই-এর সিদ্ধান্তে অবাক ইমাম

শেষ আপডেট: 6 November 2018 06:58

দ্য ওয়াল ব্যুরো: তাজমহলের ভিতরে থাকা মসজিদে নিষিদ্ধ হয়ে গেল নমাজ পড়া৷ সম্প্রতি 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'-র তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে তারা জানিয়েছে, শুক্রবার এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না৷ ওই দিন নমাজে কোনও বাধা থাকছে না তাজমহলের ভিতরে নামাজ পড়ায়৷ এই নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখোমুখি কেন্দ্রীয় ওই সংস্থা। এএসআই-এর আধিকারিকদের বক্তব্য, এই সিদ্ধান্ত তাঁদের নয়৷ বরং তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশই বলবৎ করলেন৷ গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ জারি করে বলা হয়েছিল, আগ্রায় বসবাসকারীরা যাতে তাজমহলের ভিতরে নমাজ পড়তে না পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনকে৷ তাজমহলের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে শীর্ষ আদালত জানিয়েছিল৷ যদিও এখন শুধু শুক্রবারেই নমাজ পড়া হয় তাজমহলে৷ সে দিন সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে তাজমহল৷ তাই স্থানীয় মানুষ গিয়ে ওই মসজিদে নমাজ পড়েন৷ বাকি দিনগুলিতে সাধারণ দর্শনার্থীদের কেউ চাইলে মসজিদে গিয়ে নমাজ পড়তে পারতেন৷ সেই ব্যবস্থাই এবার থেকে বন্ধ করে দিল এএসআই৷ ওই সংস্থার সূত্রে জানা গিয়েছে, তাজমহলের ভিতরের মসজিদের ইমাম সাদিক আলি ও অন্য কর্মীদেরও শুক্রবার ছাড়া অন্য দিন নমাজ পড়াতে নিষেধ করা হয়েছে৷ মসজিদের ইমাম ও তাঁর পরিবার কয়েক দশক ধরে সেখানে নমাজ পড়াচ্ছেন৷ এর জন্য তাঁরা মাসে মাত্র ১৫ টাকা করে নেন৷ সাদিক আলি এএসআই-এর এই সিদ্ধান্তে অবাক৷ তাজমহলের কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেন জাইদি এই ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন৷ তাঁর দাবি, কেন্দ্র ও উত্তরপ্রদেশের সরকার মুসলিম বিরোধী৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বছরের পর বছর ধরে চলা নমাজের এই রীতি বন্ধ হওয়া উচিত নয় বলেই মনে করেন তিনি৷

```