Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মেঠো-যুদ্ধে গেহলট, পাইলট, নালিশ রাহুল দরবারে

দ্য ওয়াল ব্যুরো: অশোক গেহলট (Ashok Gehlot) কংগ্রেসের (Congress) সর্বভারতীয় সভাপতির পদে নির্বাচিত হলেও রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ। অন্যদিকে, তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট (Sachin P

রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মেঠো-যুদ্ধে গেহলট, পাইলট, নালিশ রাহুল দরবারে

শেষ আপডেট: 22 September 2022 02:51

দ্য ওয়াল ব্যুরো: অশোক গেহলট (Ashok Gehlot) কংগ্রেসের (Congress) সর্বভারতীয় সভাপতির পদে নির্বাচিত হলেও রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ। অন্যদিকে, তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট (Sachin Pilot) দাবি তুলেছেন, দলের এক ব্যক্তি এক পদ নীতি আছে। কেউ জোর করে দুটি পদ আঁকড়ে থাকতে পারেন না।

পাল্টা গেহলটও মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, নির্বাচিত কোনও পদের ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ নীতি খাটে না। ওই নীতি মনোনীত পদের ক্ষেত্রে প্রযোজ্য। মুখ্যমন্ত্রী থেকেও দলের সভাপতি হওয়া যায়। তাঁর বক্তব্য, নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছি। দলের সভাপতি হলেও ভোটে লড়াই করে ওই পদে বসব।

মুখ্যমন্ত্রী পদ নিয়ে গেহলট, পাইলট বিবাদ পুরনো। গতকাল আবার তা প্রকাশ্যে আসে গেহলট দিল্লি রওনা হওয়ার পর। দুই শিবিরের অনুগামীরা মেঠো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। দলের বিভেদ প্রকাশ্যে চলে এসেছে। গেহলটের কথা শুনে বিজেপি বলছে, রাজস্থান সরকারটাও এবার দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চলবে।

বিপ্লব ক’টা ভোট পাবেন, উৎকণ্ঠায় দেব-কূল, কংগ্রেসের ভোট সিপিএমের দিকে?

বুধবার বেশি রাত পর্যন্ত গেহলট তাঁর অনুগত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বলেন, হাইকমান্ড চাইছে আমি দলের সর্বভারতীয় সভাপতি পদে লড়াই করি। তবে, রাজস্থানের মানুষ যে দায়িত্ব দিয়েছেন তা পালন করে যাব।

গেহলটের এই কথা জানাজানি হতে তাঁর শিবিরে খুশির হাওয়া বইতে শুরু করে। অন্যদিকে, ক্ষিপ্ত হয়ে ওঠে সচিন শিবির। বেলার দিকে সচিন টুইট করে এক ব্যক্তি এক পদের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি গতকাল ছিলেন কেরলের ত্রিশূরে। সেখানে ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করেন।

গেহলট তখন দিল্লিতে সনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দেখা করে জানিয়ে আসেন, দলের সর্বভারতীয় সভাপতির পদে বসলেও তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়তে নারাজ। জবাবে সনিয়া কী বলেছেন জানা যায়নি। তবে গেহলটও ছুটবেন রাহুল দরবারে। পরশু তাঁর প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করার কথা। উদ্দেশ্য, রাহুলকে রাজি করানো ফের কংগ্রেস সভাপতি হতে। রাহুল রাজি না হলে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রী রেখে দলীয় সভাপতির পদে বসানোর আর্জি জানাবেন।


```