Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গেহলটের ভাষণ বাদ মোদীর অনুষ্ঠান থেকে? প্রধানমন্ত্রীকে টুইটে 'স্বাগত খোঁচা' রাজস্থানের মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের শিকারে সরকারি অনুষ্ঠানে (Modi's program) যোগ দেবেন। সেই অনুষ্ঠানের কার্যসূচি থেকে তাঁর ভাষণ (speech) বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ash

গেহলটের ভাষণ বাদ মোদীর অনুষ্ঠান থেকে? প্রধানমন্ত্রীকে টুইটে 'স্বাগত খোঁচা' রাজস্থানের মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 27 July 2023 08:03

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের শিকারে সরকারি অনুষ্ঠানে (Modi's program) যোগ দেবেন। সেই অনুষ্ঠানের কার্যসূচি থেকে তাঁর ভাষণ (speech) বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) অভিযোগ। মুখ্যমন্ত্রীর ভাষণের জন্য তিন মিনিট বরাদ্দ ছিল।

যদিও প্রধানমন্ত্রীর অফিস এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হয় তিনি অনুষ্ঠানে থাকবেন না। তাই বাদ দেওয়া হয়েছে তাঁর ভাষণ।

গেহলট বৃহস্পতিবার সকালে টুইট (Ashok Gehlot) করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, টুইটেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্যে। কারণ অনুষ্ঠানে আমার ভাষণ বাদ দিয়ে দিয়েছে আপনার অফিস।

রাজস্থান সফরের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে থাকছেন না। তিনি দুদিনের সফরে রাজস্থান ও ছত্তীসগড় যাচ্ছেন।

বিজেপি সূত্রের খবর, মণিপুর নিয়ে সংসদে বিরোধীরা তাঁর সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে ওঠায় প্রধানমন্ত্রী কংগ্রেস শাসিত এই দুই রাজ্য সফরের সিদ্ধান্ত নিয়েছেন। নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিরোধী শাসিত দুই রাজ্যে মুখর হবেন তিনি। প্রথম নিশানা রাজস্থান।

যোধপুরে দিন পনেরো আগেই একটি গণ ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। কংগ্রেস মন্ত্রিসভার এক মন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ে সরব হতে মুখ্যমন্ত্রী তাঁকে বরখাস্ত করেছেন। প্রতিবাদে সেই মন্ত্রী এখন লাল ডায়েরি নিয়ে এই বর্ষাতেও মরুরাজ্যের রাজনীতি গরম করে দিয়েছেন। তাঁর দাবি ডায়রিতে গেহলটের কেলেঙ্কারির খতিয়ান আছে। এই পরিস্থিতির সুযোগ নিতেই মোদী আজ রাজস্থান উড়ে যাচ্ছেন।

আসলে মোদীর পরিকল্পনা অনুমান করে এই প্রথম তাঁকে স্বাগত জানাতে যাচ্ছেন না রাজস্থানের মুখ্যমন্ত্রী। সকালেই টুইটে অভিনব উপায়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন গেহলট।

মোদীর গতমাসের রাজস্থান সফর নিয়েও গেহলট বিরক্ত। সেবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী ভাষণে বিরোধীদের সমালোচনায় মুখর হন। সেই মঞ্চে রাজ্যপাল এবং বিজেপির রাজ্য সভাপতিও ছিলেন। গেহলটও পাল্টা জবাব দেন ভাষণে। অনুষ্ঠান শেষে লম্বা প্রেস বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রীকে রাজধর্ম স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু গেহলট জানেন একই মঞ্চে প্রধানমন্ত্রীকে বারে বারে তেমন আক্রমণের সুযোগ নেই। তাছাড়া মাস চারেকের মধ্যে রাজস্থান বিধানসভার ভোট। মোদীর থেকে তিনি দূরত্ব তৈরি করতে চাইছেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট সরাতে বললেও মোদী কেন ইডির ডিরেক্টরকে রেখে দিতে চান


```