Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাসের সঙ্গে তুলনা করেছিলেন গেহলট, নাম না করেই পাল্টা তোপ দাগলেন শচীন

দ্য ওয়াল বুরো: রাজস্থান কংগ্রেস আছে গেহলট-পাইলট বিবাদেই। এখনও মাস পেরোয়নি। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটকে বেইমান, নিষ্কর্মা বলে কটাক্ষ করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। যদিও সরাসরি নাম নেননি। তবে ‘দশজন বি

করোনাভাইরাসের সঙ্গে তুলনা করেছিলেন গেহলট, নাম না করেই পাল্টা তোপ দাগলেন শচীন

শেষ আপডেট: 20 January 2023 15:52

দ্য ওয়াল বুরো: রাজস্থান কংগ্রেস আছে গেহলট-পাইলট বিবাদেই। এখনও মাস পেরোয়নি। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটকে বেইমান, নিষ্কর্মা বলে কটাক্ষ করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। যদিও সরাসরি নাম নেননি। তবে ‘দশজন বিধায়কও পাশে নেই, মুখ্যমন্ত্রী হওয়ার শখ’ মন্তব্য করে বুঝিয়ে দিয়েছিলেন, হাঁটুর বয়সি শচীনই (Sachin Pilot) তাঁর নিশানা। সেবার এসব কথা বলেছিলেন টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে।

এবার মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে রাজস্থানে। তাতে দেখা যাচ্ছে, গেহলট বলেছেন, ‘গতকাল করোনা নিয়ে বৈঠক করলাম। রাজস্থান কংগ্রেসে এখনও একটা করোনা ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে।’

সেই ভিডিওর প্রেক্ষিতে এবার পাল্টা তোপ দাগলেন শচীন পাইলট। শুক্রবার বিকেলে জনসভার মঞ্চ থেকে শচীন পাল্টা বলেছেন, গুরুত্বপূর্ণ পদে আসীন লোকজনের শেখা উচিত রাজনীতিতে কোন কথা বলা যায় আর কোনটা বলা যায় না। রাজনীতির ভাষা কোথায় নেমেছে সবাই বুঝতে পারছে।

প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের আর এক গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতা শচীন পাইলট এখন জেলা সফরে ব্যস্ত। জেলায় জেলায় বড় সমাবেশ করছেন তিনি। তাৎপর্যপূর্ণ হল, সভায় বিজেপির সমালোচনার চেয়ে নিজের দলের গেহলট সরকারকেই বেশি করে নিশানা করছেন শচীন। বলছেন, কৃষকদের দুর্দশা ঘোচেনি রাজ্যে।

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার বাসনা নিয়ে ২০১৮-র বিধানসভা ভোটের আগেও এভাবেই রাজ্য সফরে বেরিয়েছিলেন শচীন। স্বপ্ন সফল না হওয়ায় এবার আবার বেরিয়েছেন জেলা সফরে। জেলায় জেলায় ঘুরে কিষাণ সমাবেশ করছেন।

স্বভাবতই গেহলট তাঁর ঘোর বিরোধী শচীনকেই করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। স্বয়ং শচীনও বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁকেই নিশানা করেছেন ফের। তাই তিনিও নাম না করেই গেহলটের মন্তব্যের প্রত্যুত্তর দিয়েছেন।

প্রঙ্গগত, ক’দিন আগে গেহলটও রাজনৈতিক শিক্ষার প্রসঙ্গ তুলেছিলেন। তিনি বলেন, রাজনীতি থেকে এখনই অবসর নেওয়ার প্রশ্ন ওঠে না। তবে অবসর নেওয়ার পর কী করব ঠিক করে রেখেছি। রাজনীতি শিক্ষার স্কুল খুলব। আজকাল অনেকেই রাজনীতি না শিখে নেতা হয়ে যাচ্ছে। গেহলটের ওই মন্তব্যও শচীনকে উদ্দেশ্য করে ছিল বলে কংগ্রেস মহলের খবর।

তাৎপর্যপূর্ণ, শচীনের ‘একলা চলো’ কর্মসূচি, গেহলটের বেলাগাম মন্তব্য নিয়ে কংগ্রেস হাইকমান্ডের কোনও হেলদোল নেই। একমাস আগে নাম না করে শচীন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল সতর্ক করেছিলেন গেহলটকে। অন্যদিকে, শচীন শিবির হাতিয়ার করছে রাহুল গান্ধীকে। তাঁর একক কর্মসূচি সম্পর্কে রাহুল ওয়াকিবহাল, দাবি করছেন তাঁর অনুগামীরা। কিন্তু সর্বভারতীয় কংগ্রেস নেতারা এখন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপ্তি নিয়ে ব্যস্ত। রাজস্থান নিয়ে ভাবনা চিন্তার সময় নেই সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, বেণুগোপালদের।

'আমি কিন্তু বোর হচ্ছি, ফেব্রুয়ারিতে রিপোর্ট চাইব', সিবিআইকে বিচারপতি গঙ্গোপাধ্যায়


```