Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজস্থানে গৃহস্থকে অর্ধেক দামে গ্যাস সিলিন্ডার, রাজ্যে নিজের জায়গা পোক্ত করলেন গেহলট

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে রান্নার গ্যাসে প্রতিমাসে সিলিন্ডার (Gas Cylinder) পিছু ৫০০ টাকা করে ভরতুকি দেবে কংগ্রেস শাসিত রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) আজ, সোমবার বিকেলে এই ঘোষণা করেছেন। ঘোষণার সময় উপস্থিত ছিলেন র

রাজস্থানে গৃহস্থকে অর্ধেক দামে গ্যাস সিলিন্ডার, রাজ্যে নিজের জায়গা পোক্ত করলেন গেহলট

শেষ আপডেট: 19 December 2022 13:57

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে রান্নার গ্যাসে প্রতিমাসে সিলিন্ডার (Gas Cylinder) পিছু ৫০০ টাকা করে ভরতুকি দেবে কংগ্রেস শাসিত রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) আজ, সোমবার বিকেলে এই ঘোষণা করেছেন।

ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। রাজস্থানে ভারত জোড়ো যাত্রার শেষ দিন ছিল আজ, সোমবার।

রাহুলের ভারত জোড়ো যাত্রার অন্যতম ইস্যু সাধারণ মানুষের জীবন-জীবিকার লড়াই। রাজস্থানের কংগ্রেস সরকার আজ রান্নার গ্যাসে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের বছরে ছ'হাজার টাকা করে সাহায্য করার ঘোষণায় রাহুলেরও মুখরক্ষা হল বলা চলে।

আগামী বছর নভেম্বরে রাজস্থানে বিধানসভা ভোট। স্বভাবতই গেহলটের ঘোষণায় ভোটের অঙ্ক আছেই। তবে মুখ্যমন্ত্রীর গদি নিয়ে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের চ্যালেঞ্জ মোকাবিলাও গেহলটের আজকের ঘোষণার পিছনে কাজ করেছে, মনে করছে রাজনৈতিক মহল।

রাহুলের ভারত জোড়ো যাত্রায় শচীনের উপস্থিতি ছিল গেহলটের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। শচীনকে মুখ্যমন্ত্রী করার দাবিও উঠেছে যাত্রা চলাকালে। আজ রাহুলের উপস্থিতিতে গেহলট ঘোষণা করেন, আসন্ন বাজেটে আরও অনেক সুবিধা ঘোষণা করবেন তিনি।

ফলে তিনি শচীন শিবির এবং হাইকমান্ডকে বার্তা দিতে চাইলেন, সহজে মুখ্যমন্ত্রীর গদি ছাড়বেন না তিনি। কংগ্রেসের একাংশ মনে করছে, মুখ্যমন্ত্রী বদল করলেও তা হবে ভারত জোড়ো যাত্রা শেষ হওয়ার পর।

চিন নিয়ে রাহুলের মন্তব্যের নিন্দা জয়শঙ্করের, সংসদে বিরোধীদের আজও বলতে দিল না সরকার


```