Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাসেজে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের, হ্যারির অসমাপ্ত কাজ সারলেন ক্রিস-উড জুটি

দ্য ওয়াল ব্যুরো: খেলার জন্ম বিলেতে বলে একটি কথা চালু রয়েছে। সেটাই ঘটল রবিবার লিডসে অ্যাসেজ টেস্টে (Ashes Test)। দারুণ প্রত্যাবর্তন করল ইংল্যান্ড (England) দল। তারা তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে (Australia)। সিরিজে টানা দুটি টেস্

অ্যাসেজে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের, হ্যারির অসমাপ্ত কাজ সারলেন ক্রিস-উড জুটি

শেষ আপডেট: 9 July 2023 15:34

দ্য ওয়াল ব্যুরো: খেলার জন্ম বিলেতে বলে একটি কথা চালু রয়েছে। সেটাই ঘটল রবিবার লিডসে অ্যাসেজ টেস্টে (Ashes Test)। দারুণ প্রত্যাবর্তন করল ইংল্যান্ড (England) দল। তারা তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে (Australia)।

সিরিজে টানা দুটি টেস্টে হেরেছিল বেন স্টোকসের দল। কিন্তু এবার শুরু থেকেই মনে হয়েছে ব্রিটিশরা জিতে যাবেন। তাই হল অবশেষে। দ্বিতীয় ইনিংসে ২৫১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড সাত উইকেট হারিয়ে ২৫৪ রান করে ম্যাচ জিতে নিয়েছে।

ইংল্যান্ডের হয়ে এই ইনিংসে হ্যারি ব্রুক ম্যাচ জেতানো ৭৫ রান করলেও শেষমেশ আউট হয়ে গিয়েছিলেন। তাঁর অসমাপ্ত কাজ শেষ করে এসেছেন টেলএন্ডার ব্যাটার ক্রিস ওকস (৩২) ও মার্ক উড (১৬)।

শনিবার দিনের শেষে বিনা উইকেটে ইংল্যান্ডের রান ছিল ২৭। রবিবার সকাল থেকেই বিপক্ষ বোলাররা ছন্দে ফেরার চেষ্টা করেছেন। তার মধ্যেও জ্যাক ক্রলি ৫৫ বলে ৪৪ রান করেন। যদিও ইংল্যান্ডের বেন ডাকেট (২৩), মঈন আলি (৫), জো রুটরা (২৩) সুবিধে করতে পারেননি। দলের হয়ে পতন আটকান আইপিএলে ভাল খেলা তারকা হ্যারি ব্রুক। তিনি ৯৩ বলে ৭৫ রান করেছেন। ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি।

দলের অধিনায়ক বেন স্টোকস (১৩) এবং জনি বেয়ারস্টো (৫) বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। তবে ক্রিস ওকস যোগ্য সঙ্গত দিয়েছেন ব্রুককে। সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের জয়ের ভিত মজবুত করেন ব্রুক এবং ওকস। শেষে অবশ্য ক্রিস ও মার্ক উড জুটি জিতিয়ে মাঠ ছেড়েছেন।

৩৫টি বল করতে সময় লাগল ৫৩ মিনিট! দলীপ ট্রফি সেমিফাইনালে মহাবিতর্ক


```