Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লর্ডসে বেন স্টোকস জিতলেন, অস্ট্রেলিয়াও জিতল, অ্যাসেজে অজিরা এগিয়ে ২-০

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটের এখানেই সফলতা। কিংবা বলা যায়, সৌন্দর্য্য। খেলায় তো একটা দল হারেই, রবিবার যেমন অ্যাসেজ টেস্টে হার স্বীকার করল ইংল্যান্ড। ঘরের মাঠে তারা টানা দুই ম্যাচেই হেরেছে। লর্ডসে অজিদের ৪৩ রানে জয়ের মধ্যেও ব্রিটি

লর্ডসে বেন স্টোকস জিতলেন, অস্ট্রেলিয়াও জিতল, অ্যাসেজে অজিরা এগিয়ে ২-০

শেষ আপডেট: 2 July 2023 17:32

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটের এখানেই সফলতা। কিংবা বলা যায়, সৌন্দর্য্য। খেলায় তো একটা দল হারেই, রবিবার যেমন অ্যাসেজ টেস্টে হার স্বীকার করল ইংল্যান্ড। ঘরের মাঠে তারা টানা দুই ম্যাচেই হেরেছে।

লর্ডসে অজিদের ৪৩ রানে জয়ের মধ্যেও ব্রিটিশ ক্রিকেটার বেন স্টোকসের ইতিহাসও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটা দলের সবাই ফিরছেন ব্যর্থ হয়ে, সেইসময় প্রাসাদ ভাঙার মধ্যেও একা বুক চিতিয়ে লড়াই করলেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। তিনি ২১৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলে সকলের হৃদয় জয় করে নিয়েছেন।

বেয়ারস্টো যখন বিতর্কিত রানআউটে প্যাভিলিয়নে ফিরলেন, সেইসময় ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১৭৮ রান। সেই অবস্থা থেকে স্টোকস দেখালেন তিনি কী করে নিজের ক্যারিশমাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। চার বছর আগে হেডিংলেতে এইভাবেই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ব্রিটিশ নামী অলরাউন্ডার।

এদিন যদিও পারলেন না। বাকিদের সহায়তা পেলে অবশ্য ওই রানও করে ফেলতে পারতেন। সেটিও পেলেন না। স্টোকস যখন ফিরছেন, সেইসময় অস্ট্রেলিয়ার স্মিথ, কামিন্সরা দৌড়ে এসে তাঁর পিঠ চাপড়ে দিলেন।

জনি বেয়ারস্টো আউট হতেই অনেকেই ভেবেছিলেন বড় ব্যবধানে হারতে চলেছে ইংল্যান্ড। কিন্তু এরপরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তবে ১৫৫ রান করে আউট হওয়ার পরেই শেষ হয়েছে ইংল্যান্ডের লড়াই। যশ হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে স্টোকস ফিরতেই সব আশা শেষ।

হারের পরেও নজির গড়েছেন বেন। রান তাড়া করতে নেমে অ্যাডাম গিলক্রিস্ট ও ড্যানিয়েল ভেত্তোরিকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রান করলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল গিলক্রিস্টের।

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ছয় নম্বরে ব্যাট করতে এসে অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের ভেত্তোরিও ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান চেজ করতে নেমে ১৪০ রানের ইনিংস খেলেন।


```