Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

২৩ বছর পরে পুজোয় নতুন বাংলা গান আশা ভোঁসলের

দ্য ওয়াল ব্যুরো: তেইশ বছর পরে পুজোর নতুন গান রেকর্ড করলেন আশা ভোঁসলে। তাঁর নতুন অ্যালবামের নাম "এবার পুজোয় এলাম ফিরে"। ছয়ের দশক থেকেই বাঙালির কাছে বিনোদনের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছিল দুর্গা পুজোর গানের অ্যালবাম। আশা ভোঁসলে, লতা মঙ্গেশক

২৩ বছর পরে পুজোয় নতুন বাংলা গান আশা ভোঁসলের

শেষ আপডেট: 16 October 2018 10:20

দ্য ওয়াল ব্যুরো: তেইশ বছর পরে পুজোর নতুন গান রেকর্ড করলেন আশা ভোঁসলে। তাঁর নতুন অ্যালবামের নাম "এবার পুজোয় এলাম ফিরে"। ছয়ের দশক থেকেই বাঙালির কাছে বিনোদনের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছিল দুর্গা পুজোর গানের অ্যালবাম। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমারের পুজোর অ্যালবাম এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। প্রয়াত সঙ্গীতশিল্পী এবং আশার স্বামী আর ডি বর্মনের সঙ্গে ৬৬টি পুজোর গান করেছেন আশা। কিন্তু তাঁর মৃত্যুর পর থেকে পুজোর অ্যালবামে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন আশা। ২৩ বছর পরে ফের খুলল খাতা। গানের খাতা। পুজোয় বাংলা গান গাইলেন আশা। ওই অ্যালবামের অন্যতম কম্পোজার শিলাদিত্য চৌধুরী জানাচ্ছেন, এ যেন স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ। "আশাজিকে রাজি করানো সহজ ছিল না। কিন্তু অনেক অনুরোধে শেষমেশ রাজি হন তিনি। আসলে পুজোর বাংলা গান নিয়ে ওঁরও আবেগ কম নয়। কিন্তু নানা কারণে এত বছর পুজোয় গাননি উনি।"-- বলেন শিলাদিত্য। ১৯৬৩ সালে আশা ভোঁসলের গাওয়া প্রথম পুজোর গান মান্না দে কম্পোজ করেছিলেন। "আমার খাতার পাতায়" গানটি বেশ মন জ. করেছিল শ্রোতাদের। তার পর থেকে আরও বহু বার। ১৯৬৮ সালে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং আরডি বর্মনের সুর করা "এই এদিকে এসো" এবং "যাবো কি যাবো না"-- এ দু'টি পুজোয় তাঁর গাওয়া হিট গান। এর পরে ব্লকব্লাস্টার হিট করে "দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী" এবং "ময়না বলো তুমি কৃষ্ণ রাধে"। এছাড়াও শ্রোতারা মনে রেখেছে যেতে দাও আমায় ডেকো না, চোখে চোখে কথা বলো, ফুলে গন্ধ নেই, মহুয়ায় জমেছে আজ মৌ ইত্যাদি। এর পরে দীর্ঘ বিরতি। এই বছরের পুজোর গান '"এবার পুজোয় এলাম ফিরে" আশার ৮৫তম জন্মদিনের ঠিক এক সপ্তাহ পরেই রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর, গান রেকর্ড করার সময় তিনি পঞ্চম দার সঙ্গে তাঁর রেকর্ডিং-এর স্মৃতিচারণ করছিলেন। অনেক দিন পর মানুষ তাঁর গান শুনতে পারবে ভেবে খুব খুশি হয়েছিলেন। গানটির কথা লিখেছেন উৎপল দাস। পুজোয় বাংলা গান হারিয়ে গেছে-- এ নিয়ে অভিমান আছে বহু বাঙালির। গানের সোনালি দিন আর কখনও ফিরে আসবে না বলে আক্ষেপ করতেও শোনা যায় অনেককে। আশা ভোঁসলের এই বছরের অ্যালবাম তাঁদের জন্য এক বিশেষ উপহার।

```