Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুক্ত বাণিজ্যের জন্য ভারত কি খুলে দেবে বিশাল বাজার? প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ১৬টি দেশ

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ককে আসিয়ানের পাশাপাশি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) প্রায় চূড়ান্ত পর্যায়ের বৈঠকে ভারতের দিকে তাকিয়ে সদস্য দেশগুলি। শেষ পর্যন্ত চুক্তি সই হয়ে গেলে তার প্রভাব পড়বে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক

মুক্ত বাণিজ্যের জন্য ভারত কি খুলে দেবে বিশাল বাজার? প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ১৬টি দেশ

শেষ আপডেট: 2 November 2019 13:08

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ককে আসিয়ানের পাশাপাশি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) প্রায় চূড়ান্ত পর্যায়ের বৈঠকে ভারতের দিকে তাকিয়ে সদস্য দেশগুলি। শেষ পর্যন্ত চুক্তি সই হয়ে গেলে তার প্রভাব পড়বে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের উপরে, যে অঞ্চলে পৃথিবীর প্রায় অর্ধেক বা ৩৬০ কোটি মানুষের বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ‘যুক্তিসঙ্গত প্রস্তাব’ পেশ করেছে। ব্যাঙ্কক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আরসিইপি-তে যে আলোচনা চলছে, তার প্রভাব ব্যাপক ও ভারসাম্যযুক্ত হবে বলেই তিনি আশাবাদী। অন্য দেশের সঙ্গে ভারতও এর ফলে লাভবান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। ২০১২ সালে নম পেনে আরইসিপি নিয়ে আলোচনা শুরু হয়। এই গোষ্ঠীতে রয়েছে আসিয়ান গোষ্ঠীভুক্ত ১০টি দেশ: ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মুক্তবাণিজ্য গোষ্ঠীভুক্ত ছয় দেশ: ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছেন, এই বৈঠকে সব দেশের স্বার্থ রয়েছে এবং দেখতে হবে যাতে প্রতিটি দেশেরই লাভ হয়। সোমবার সদস্য দেশগুলির মধ্যে চুক্তি সই হওয়ার কথা। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আরসিইপির সদস্য দেশগুলির মধ্যে যে আলোচনা চলছে সেই আলোচনা থেকে যাতে ব্যাপক ও ভারসাম্যযুক্ত ফল পাওয়া যায়, সে ব্যাপারে ভারত দায়বদ্ধ। এই বৈঠককে ফলপ্রসূ করার পিছনে প্রতিটি দেশেরই স্বার্থ রয়েছে। তাই ভারত চাইছে পণ্য, পরিষেবা ও বিনিয়োগের মতো প্রতি স্তম্ভেই যেন ভারসাম্য থাকে।” ২-৪ নভেম্বর – এই তিনদিন ভারত-আসিয়ান বৈঠক, পূর্ব এশিয়া বৈঠক (ইস্ট এশিয়া সামিট) ও আরসিইপি-তে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি চাইছেন, আরইসিপি থেকে ভারতও যাতে লাভবান হতে পারে অন্য দেশগুলির মতোই। প্রধানমন্ত্রী মোদী মনে করেন, “এ জন্য অস্থিতিশীল বাণিজ্য ঘাটতি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একথা বুঝতে হবে যে ভারতের বিশাল বাজার খুলে দিলে অন্য যে সব বাজার খুলে যাবে সেখান থেকে যেন আমাদের বাণিজ্যও সুবিধা করে নিতে পারে।” ভারত যদি রাজি হয়ে যায় তা হলে সোমেবারই এই চুক্তি হয়ে যেতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে, ভারতও কয়েকটি প্রস্তাবের কথা জানিয়েছে, বিশ্বের অন্য দেশগুলির প্রস্তাবও যথাযথ ভাবে খতিয়ে দেখছে। তাদের অনুভূতির কথা বিবেচনা করতে ভারত প্রস্তুত। নম পেনে আসিয়ানের ২১তম বৈঠকে আরসিইপির প্রস্তাব করা হয়। পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিন ২০১৯-এ প্রকাশিত গল্প: স্যার, আমি খুন করেছি https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

```