Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসানসোলে খোলামুখ খনিতে একের পর এক বিস্ফোরণের জের, স্কুল-বসতবাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা

ঘটনার প্রতিবাদে একাধিকবার বিক্ষোভ দেখিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।

আসানসোলে খোলামুখ খনিতে একের পর এক বিস্ফোরণের জের, স্কুল-বসতবাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা

খনি এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভ।

শেষ আপডেট: 7 December 2024 12:57

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক বিস্ফোরণ! তারই জেরে আতঙ্কে জেরবার আসানসোলের খনি এলাকার বাসিন্দারা। বসতবাড়ি তো বটেই, খনির ভয়ঙ্কর কবল থেকে রেহাই পাচ্ছে না স্থা্নীয় স্কুল ব্লিডিংও। 

ঘটনার প্রতিবাদে একাধিকবার বিক্ষোভ দেখিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। তাঁদের কথায়, 'হয় প্রশাসন এর বিহিত করুক, না হলে আমাদেরকেই ব্যবস্থা করতে হবে।'

আসানসোলের জামুড়িয়াতে রয়েছে একের পর এক খনি। অভিযোগ, বিস্ফোরণের সুবিধার জন্য অধিকাংশ মালিক খনির মুখ খোলা রেখেছেন। তারই জেরে বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ বীজপুর গ্রামের বাসিন্দাদের।

গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে চওড়া ফাটল। এমনকী গ্রামের বিদ্যালয়েও ফাটল ধরেছে। আতঙ্কে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বাসিন্দারা।

সমস্যার কথা স্বীকার করে নিয়ে স্থানীয় স্কুলের শিক্ষক জানান, খনিতে বিস্ফোরণের কারণে স্কুল ভবনের একদিকে ফাটল ধরেছে এবং ভবনের অন্যদিকে ছাদ খসে পড়ছে। বিপদের আশঙ্কায় সংশ্লিষ্ট ভবনে ক্লাস করা যাচ্ছে না।

 খনি কতৃর্পক্ষকে এব্যাপারে অনেক বার চিঠি পাঠানো সত্ত্বেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দাদের কথায়, আগে শ্রমিকদের দিয়ে খনি এলাকায় খননের কাজ করা হত। এখন কম সময়ে বেশি এলাকায় খননের জন্য ডিনামাইট দিয়ে সারা দিনে একাধিকবার খনিতে বিস্ফোরণ ঘটাচ্ছে মালিকপক্ষ। তীব্র আওয়াজে যেমন কান পাতা দায়, তেমনই বিস্ফোরণের জেরে মাটিও কেঁপে উঠছে। এরকম চলতে থাকলে এলাকা থেকে বাড়ি, ঘর সব ধ্বংস হয়ে যাবে।

অভিযোগ, গত দু'বছর ধরে এ জিনিস চলে আসছে। বারংবার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা ভ্রূক্ষেপ করেননি। প্রশাসন অবশ্য জানিয়েছে, মাঝে মধ্যে অভিযান চালানো হয়। আবারও অভিযান চালানো হবে। তবে এ ব্যাপারে খনি কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```