Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শিল্পাঞ্চলে জল-যন্ত্রণা! আধঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোল, ক্ষুব্ধ বাসিন্দারা

জ্বালাপোড়া গরমের হাত থেকে সাময়িক নিষ্কৃতি মিলেছে। তবে আধঘণ্টার বৃষ্টিতে জল থই থই অবস্থা শিল্পাঞ্চল আসানসোলের। পরিস্থিতির জন্য বেহাল নিকাশিকেই দুষছেন বাসিন্দারা। 

শিল্পাঞ্চলে জল-যন্ত্রণা! আধঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোল, ক্ষুব্ধ বাসিন্দারা

জলমগ্ন আসানসোল।

শেষ আপডেট: 9 May 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরমের হাত থেকে সাময়িক নিষ্কৃতি মিলেছে। তবে আধঘণ্টার বৃষ্টিতে জল থই থই অবস্থা শিল্পাঞ্চল আসানসোলের। পরিস্থিতির জন্য বেহাল নিকাশিকেই দুষছেন বাসিন্দারা। 

শহরবাসীর মতে, নিয়মিত তো দূরের কথা মাসে একবারও এলাকার নর্দমা পরিষ্কার হয় না। তারই জেরে সামান্য বৃষ্টিতে শহরের রাস্তা থেকে রেললাইন সর্বত্র জল দাঁড়িয়ে গেছে।

এদিন বিকেলে আকাশ কালো করে বৃষ্টি নামে আসানসোল শহরে। সব মিলিয়ে ৩০ মিনিট বৃষ্টি হয় তারপরই শহরের বিবেকানন্দ সরণি, হটনরোড-সহ একাধিক রাস্তায় জল জমে যায়। কিছু এলাকায় রাস্তা ছাপিয়ে বাড়িতে এবং দোকানেও জল ঢুকেছে। এমনকি হাসপাতালে প্রবেশের রাস্তাও কার্যত জলের তলায়। পরিস্থিতির জন্য আসানসোল কর্পোরেশনকে দুষছেন বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দা মহম্মদ ওয়াসিদ আক্রম ক্ষোভের সঙ্গে বলেন, দু'বছর আগে প্রচন্ড বৃষ্টিতে এলাকায় প্রচুর ক্ষতি হয়েছিল সেই সময় কর্পোরেশন জানিয়েছিল, দ্রুত নিকাশি সমস্যার সমাধান করা হবে। কিন্তু ওই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বেহাল নিকাশির জেরে সামান্য বৃষ্টিতেই শহর জলমগ্ন।

শহরের আর এক বাসিন্দা সঞ্জয় রাউত বলেন, "ভাবুন, আধঘণ্টার বৃষ্টিতেই যদি শহরের হাঁটু জল জমে যায়, তাহলে বর্ষাকালে কী হবে?" কর্পোরেশনের তরফে অবশ্য জানানো হয়েছে, দ্রুত নিকাশি সমস্যার সমাধান করা হবে।


```