Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জলপাইগুড়ি স্টেডিয়াম নিয়ে বিতর্ক চলছেই, অশোক দিন্দাকে দ্রুত তথ্য জমা দিতে নির্দেশ অধ্যক্ষের

সম্প্রতি দিন্দা মন্তব্য করেন জলপাইগুড়ি স্টেডিয়াম তৈরির জন্য ৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।

জলপাইগুড়ি স্টেডিয়াম নিয়ে বিতর্ক চলছেই, অশোক দিন্দাকে দ্রুত তথ্য জমা দিতে নির্দেশ অধ্যক্ষের

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা

শেষ আপডেট: 9 December 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো: ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

জানা গেছে, সম্প্রতি দিন্দা মন্তব্য করেন জলপাইগুড়ি স্টেডিয়াম তৈরির জন্য ৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এমন মন্তব্যের জন্যই বিজেপি বিধায়ককে প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলএবার সেই বিষয়েই পুঙ্খানুপুঙ্খ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিলেন অধ্যক্ষ।

গত বুধবারই বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্য সরকারের ক্রীড়া বিষয়ক বরাদ্দ নিয়ে সরব হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের হাতে থাকা খেলাধুলার জন্য তৈরি স্টেডিয়ামে গরু চড়ে বেড়াচ্ছে।

ক্রীড়া মন্ত্রী আরও মনে করিয়ে দেন, জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করে সাইয়ের সঙ্গে চুক্তি হয়েছিল ২০১৭ সালের ২৭ ডিসেম্বর। সেখানে সাতটি ক্রীড়া বিভাগের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছিল। আজ সেখানে গরু চরছে। এ বিষয়ে চার বার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানালেও আজ অবধি কিছু করা হয়নি। রাজ্য সরকার ১১০ কোটি টাকা দিয়ে এই স্টেডিয়াম করে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা সাই-য়ের হাতে তুলে দেয়

অরূপের জবাবে বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, ‘মন্ত্রী দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার নাকি স্টেডিয়াম নির্মাণে কোনও পদক্ষেপ নেয়নি। কিন্তু আমি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে। তিনি বলেছিলেন, এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে রাজ্য কোনও জবাব দেয়নি। সাইয়ের তরফে রাজ্যের কাছে পাঠানো চিঠির উত্তর চেয়েছিল কেন্দ্র। তাও দেওয়া হয়নি।'

ক্রীড়ামন্ত্রীকে চ্যালেঞ্জ করে দিন্দার অভিযোগ, উনি বিধানসভা এবং মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। বীরভূমের জন্য ৫০ কোটি টাকা কেন্দ্রের থেকে নিয়ে আসার কথা আমি কোনওদিন বলিনি। আমি বারবার বলেছি স্টেডিয়াম তৈরি নিয়ে আমি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন, ২০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে রাজ্যের তরফে জবাব মেলেনি। সে কারণেই আমি ক্রীড়া মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম।’

বিজেপি সাংসদ মনে করিয়ে দেন, স্টেডিয়াম নির্মাণের পুরো ক্রেডিট রাজ্য সরকার নিজের পকেটে পুরতে চাইলেও এটা মনে রাখতে হবে এই নির্মাণের জন্য কেন্দ্রও অনেক টাকা দিয়েছে। দিন্দার এই মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। যার প্রেক্ষিতে এবার ময়নার বিজেপি বিধায়ককে সঠিক তথ্য ও কাগজ বিধানসভায় দ্রুত জমার নির্দেশ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।


```