Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধারাভিতে করোনায় মারা গেলেন ৭০ বছরের বৃদ্ধা

দ্য ওয়াল ব্যুরো : এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগেই উদ্বিগ্ন হয়েছিলেন অনেকে। কারণ ঘনবসতিপূর্ণ ওই এলাকায় সামাজিক সংক্রমণের সম্ভাবনা প্রবল। সেখানে বৃহস্পতিবার করোনায় মারা গেলেন আর এক মহিলা। তাঁর বয়স ছিল ৭০। এই নিয়ে

ধারাভিতে করোনায় মারা গেলেন ৭০ বছরের বৃদ্ধা

শেষ আপডেট: 9 April 2020 12:01

দ্য ওয়াল ব্যুরো : এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগেই উদ্বিগ্ন হয়েছিলেন অনেকে। কারণ ঘনবসতিপূর্ণ ওই এলাকায় সামাজিক সংক্রমণের সম্ভাবনা প্রবল। সেখানে বৃহস্পতিবার করোনায় মারা গেলেন আর এক মহিলা। তাঁর বয়স ছিল ৭০। এই নিয়ে ধারাভিতে মারা গেলেন তিনজন। এদিনই কল্যাণওয়াড়ি অঞ্চলের ওই বাসিন্দার করোনাভাইরাস টেস্টে পজিটিভ আসে। তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি পারেলের কেইএম হাসপাতালে মারা যান। ধারাভিতে এখনও পর্যন্ত করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ১৪ জনের শরীরে। ধারাভিতে প্রথম যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁরই মৃত্যু হয়েছিল। মুম্বইয়ের সিওন হাসপাতালে মারা যান তিনি। সেখানেই চলছিল বছর ৫৭-র ওই প্রৌঢ়ের চিকিৎসা। দ্বিতীয় ধারাভি বাসিন্দার মৃত্যু হয়েছে মুম্বইয়ের কেইএম হাসপাতালে। প্রসঙ্গত, ধারাভির করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন এক ৩৫ বছরের ডাক্তারও। ধারাভিতে সংক্রমণ যত ছড়াচ্ছে ততই বাড়ছে আতঙ্ক। কারণ বিশেষজ্ঞদের মতে ধারাভির মত জনবহুল এবং ঘিঞ্জি এলাকায় একবার গোষ্ঠী সংক্রমণ ঢুকে পড়লে সমূহ বিপদ দেখবে গোটা মহারাষ্ট্র। তাই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরসভা এক নয়া নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে মুম্বইতে বাড়ির বাইরে বেরলেই মাস্ক পরতে হবে। নিয়ম ভাঙলে গ্রেফতার করা হতে পারে নিয়ম লঙ্ঘনকারীকে। ওষুধের দোকান থেকে কেনা মাস্ক হোক বা বাড়িতে বানানো সুতির মাস্ক—–কাজ হবে সবেতেই। কিন্তু বাড়ির বাইরে যে কাজের জন্যই বেরোন না কেন মাস্ক পরা বাধ্যতামূলক। ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭৩৪ জন। তাঁদের মধ্যে যাঁদের শরীরে এখনও ওই ভাইরাস রয়েছে, তাঁদের সংখ্যা ৫০৯৫। মারা গিয়েছেন ১৬৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭২ জন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৪ মার্চ দেশ জোড়া লকডাউন ঘোষণা করেন। আগামী ১৪ মার্চ তা উঠে যাওয়ার কথা। যদিও বর্তমান পরিস্থিতিতে তোলা ঠিক হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকের।

```