Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্থিক দুর্দশা চরমে, ভোটের পরেই ৫৪,০০০ কর্মী ছাঁটাই করতে পারে বিএসএনএল

দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী কর্মীদের বেতনে দেরি। কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা অনিয়মিত। মাথায় ঋণের পাহাড়। সব মিলিয়ে আশঙ্কাটা দুয়ে দুয়ে চার হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ভোটের আগে স্বভাবতই মুখে কুলুপ এঁটেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা, তবে

আর্থিক দুর্দশা চরমে, ভোটের পরেই ৫৪,০০০ কর্মী ছাঁটাই করতে পারে বিএসএনএল

শেষ আপডেট: 2 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী কর্মীদের বেতনে দেরি। কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা অনিয়মিত। মাথায় ঋণের পাহাড়। সব মিলিয়ে আশঙ্কাটা দুয়ে দুয়ে চার হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ভোটের আগে স্বভাবতই মুখে কুলুপ এঁটেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা, তবে সূত্রের খবর ভোট শেষেই সংস্থার প্রায় ৫৪,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে বিএসএনএল। টেলিকম পরিষেবায় দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা এমটিএনএল ও বিএসএনএল বেশ কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে। অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএলের (এইউএবি) দাবি, কর্তৃপক্ষ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার প্রস্তাব দিলেও সায় দেয়নি টেলিকম দফতর (ডট)। আর্থিক সমস্যা মেটানোর কার্যকরী উপায় বার করতে মার্চেই এক দফা বৈঠক সেরেছে বিএসএনএল। জানা গেছে, ডটের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছে তারা। বিএসএনএল সরকারি দফতর, সাধারণ গ্রাহকের পাশাপাশি ভোটে জরুরি পরিষেবা দেয়। আর্থিক সঙ্কটের কারণে সে পরিষেবা এমনিতেই কিছুটা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করলে ভোটের বাজারে সেটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সেই জন্যই ডট এত রাখঢাক করে চলছে বলেই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই বিএসএনএলের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের মধ্যে কয়েকটিকে শিলমোহর দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, কর্মীদের অবসরের বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ বছর করা, ৫০ বছরের বেশি বয়সের কর্মীদের স্বেচ্ছাবসর দেওয়া এবং ৪জি সংযোগ দেওয়ার স্পেকট্রাম দ্রুত বরাদ্দ করা। সংস্থার দাবি, কেন্দ্রের কাছে আর্জি জানানো সত্ত্বেও মেলেনি ৪জি সংযোগ দেওয়ার স্পেকট্রাম। স্পেকট্রামের অভাবে বিএসএনএলের কেরল, বিহার, ওড়িশার মতো সার্কল কিছু জায়গায় পুরনো স্পেকট্রাম দিয়েই কোনও রকমে ৪জি পরিষেবা চালু করেছে। উত্তরবঙ্গের কিছু জায়গাতেও একই ভাবে চলছে ৪জি পরিষেবা। আর্থিক দুর্দশার কারণে জম্মু-কাশ্মীর, কেরল ও দিল্লিতে বিএসএনএলের কর্পোরেট অফিস (সিএমডি-সহ পদস্থ কর্তারা বাদে) ছাড়া ফেব্রুয়ারির বেতন পাননি সংস্থাটির প্রায় দেড় লক্ষ স্থায়ী কর্মী-অফিসার। কোনও মাসে এত দিন বেতন বকেয়া পড়ার ঘটনাও এই প্রথম। বিএসএনএলে বর্তমানে মোট কর্মীর সংখ্যা ১,৭৪,৩১২। শোনা যাচ্ছে সংস্থার ৫৪,৪৫১ জন কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছে। অবসরের বয়স কমে যাওয়ার ফলে কর্মী সংখ্যা কমবে আরও ৩৩,৫৬৮ জনে, বাকিদের স্বেচ্ছাবসর দেওয়া হতে পারে। এই ভাবে চললে আগামী ছ’বছরে বিএসএনএলের প্রায় ১৩,৮৯৫ কোটি টাকা বকেয়া মেটানো সম্ভব হবে।

```