
শেষ আপডেট: 31 March 2022 11:03
দ্য ওয়াল ব্যুরো: এনসিবির (NCB) আবেদনে মান্যতা দিল আদালত। তবে তিন মাস নয়, দু'মাসের মধ্যে চার্জশিট পেশ করার নির্দেশ দিল আদালত। আগেই (Aryan Khan Case) চার্জশিট পেশের জন্য বাড়তি সময় চেয়ে আর্জি জানিয়েছিল এই মামলার তদন্তের জন্য গঠিত এনসিবি-র বিশেষ তদন্তকারী দল।
ক্রুজ কাণ্ড নিয়ে তোলপাড় বলি পাড়া (Aryan Khan case)। এই কাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলও খেটেছেন শাহরুখ-পুত্র। জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও এখনও ক্লিনচিট মেলেনি আরিয়ানের। উল্লেখ্য আগামী ২ এপ্রিলের মধ্যে এই মামলার চার্জশিট পেশ করার কথা ছিল সিটের।
কিন্তু, তার আগেই অতিরিক্ত সময় চায় সিট। তারা তিন মাস সময় চেয়েছিল, কিন্তু বৃহস্পতিবার আদালতের তরফে জানানো হয় ৬০ দিনের মধ্যে এই ঘটনার চার্জশিট পেশ করতে হবে।
উল্লেখ্য গতবছর ২ অক্টোবর এনসিবির হাতে আটক হওয়ার পরদিন গ্রেফতার হন আরিয়ান খান। এরপর দফায় দফায় খারিজ হয়েছিল তাঁর জামিনের আবেদন। প্রায় একমাস জেলে কাটানোর পরে জামিনে মুক্ত হন আরিয়ান খান। এরপর গত ডিসেম্বরে প্রতি সপ্তাহে এনসিবি দফতরে হাজিরা দেওয়ার হাত থেকে আরিয়ানকে রেহাই দেয় কোর্ট।
ঋতুপর্ণার কাছে শেষমেশ ক্ষমাই চাইল ইন্ডিগো, চাইল ফোন করার সময়ও