Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর বিরুদ্ধে খবর করে ইস্তফা দিলেন দুই সাংবাদিক, পিছনে কেন্দ্রের হাত, দাবি কেজরিওয়ালের

দ্য ওয়াল ব্যুরো : এক বেসরকারি টিভি চ্যানেলে দেখিয়েছিল, ছত্তিসগড়ের এক মহিলা হাসি হাসি মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছেন, আমি এখন ধানের বদলে সীতাফল চাষ করছি। আমার আয় হয়েছে আগের ডবল। কিছুদিন পরে ওই  চ্যানেলেরই সাংবাদিকদের সামনে ওই মহিলা

মোদীর বিরুদ্ধে খবর করে ইস্তফা দিলেন দুই সাংবাদিক, পিছনে কেন্দ্রের হাত, দাবি কেজরিওয়ালের

শেষ আপডেট: 3 August 2018 07:51

দ্য ওয়াল ব্যুরো : এক বেসরকারি টিভি চ্যানেলে দেখিয়েছিল, ছত্তিসগড়ের এক মহিলা হাসি হাসি মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছেন, আমি এখন ধানের বদলে সীতাফল চাষ করছি। আমার আয় হয়েছে আগের ডবল। কিছুদিন পরে ওই  চ্যানেলেরই সাংবাদিকদের সামনে ওই মহিলা স্বীকার করেন, দিল্লি থেকে অফিসাররা এসে তাঁকে ওই কথা বলতে শিখিয়েছিলেন। সত্যিই তাঁর আয় দ্বিগুণ হয়নি। চ্যানেলের যে অনুষ্ঠানের জন্য মহিলার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তা পরিচালনার দায়িত্বে থাকা দুই সাংবাদিক ইস্তফা দিয়েছেন। ওই অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, মোদী সরকারের চাপেই দুই সাংবাদিক ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। কেন্দ্রীয় সরকার এইভাবে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিতে চায়। https://twitter.com/ArvindKejriwal/status/1025032438773428224 টিভিতে ওই অনুষ্ঠান দেখানোর পরেই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর ওই চ্যানেলের নিন্দা করে বলেন, তারা সাংবাদিকতার রীতিনীতি মানেনি।  অনুষ্ঠান সম্প্রচারের দুদিন পরেই ইস্তফা দেন দুই বিশিষ্ট সাংবাদিক মিলিন্দ খান্ডেলওয়াল ও পুন্য প্রসূন বাজপেয়ী। দর্শকরা জানান, ওই অনুষ্ঠান দেখার সময় টিভি মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। আরও নানারকম ডিসটার্ব হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের দাবি, এর পিছনে আছে মোদী সরকার।

```