
শেষ আপডেট: 20 November 2018 10:27
অভিযুক্ত অনিল।[/caption]
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বৈঠক সেরে, সওয়া দু'টো নাগাদ কেজরিওয়াল যখন খাওয়ার জন্য বেরোচ্ছিলেন, তখনই আক্রমণ করা হয় তাঁকে। ধস্তাধস্তিতে ভেঙে যায় তাঁর চশমাও। সিগারেটের প্যাকেটে লঙ্কার গুঁড়ো লুকিয়ে এনে ভিজ়িটর্স রুমে অপেক্ষা করছিলেন অভিযুক্ত অনিলকুমার শর্মা।
দিল্লির নারায়ণার বাসিন্দা অনিলকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশ। তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ইন্দ্রপ্রস্থ থানায়। পুলিশ জানিয়েছে, কেজরিওয়াল যখন সচিবালয়ের তাঁর ঘর থেকে বেরোচ্ছিলেন তখনই এই ব্যক্তি চিৎকার করতে শুরু করেন, 'গুলি করে দেব-গুলি করে দেব' বলে। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই দিল্লির মুখ্যমন্ত্রীর একদম কাছে পৌঁছে যান ওই ব্যক্তি।
প্রসঙ্গত, এর আগেও এক বার কেজরিওয়ালকে কালি ছোড়ার ঘটনা ঘটেছিল। কিন্তু এ বার লঙ্কার গুঁড়ো। পুলিশ জানিয়েছে, সুরক্ষিত আছেন মুখ্যমন্ত্রী। চোখে লঙ্কার গুঁড়ো লাগেনি বলেও জানিয়েছে দিল্লি পুলিশ। সোমবার বিকেলে পূর্ব নির্ধারিত বৈঠক হবে বলেই জানিয়েছে মুখ্যমন্ত্রীর অফিস।
[caption id="attachment_53789" align="aligncenter" width="600"]
পড়ে রয়েছে লঙ্কার গুঁড়ো।[/caption]
সচিবালয়ের ঠিক বাইরে মুখ্যমন্ত্রীর উপর হামলার তীব্র নিন্দা করেছে আম আদমি পার্টি। দলের এক মুখপাত্র দাবি জানিয়েছেন, দিল্লি পুলিশের গাফিলতিতেই এই হামলা হয়েছে। অনেক বড় ক্ষতি হতে পারত কেজরির। বিজেপি আবার কেজরিওয়ালের উপর লঙ্কার গুঁড়ো নিয়ে হামলা প্রসঙ্গে বলেছে, 'কেজরিওয়াল নিজেই নিজের উপরে হামলা করেছেন।"