
শেষ আপডেট: 25 April 2023 18:20
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা পূর্ব সময়ে দেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji)। জায়গাটি ছিল উত্তর-পূর্ব ভারতের মণিপুর। মঙ্গলবার মণিপুরের মৈরাংয়ে (Mairang) সেই ঐতিহাসিক স্থানে গিয়ে এবার নেতাজিকে সম্মানজ্ঞাপন করলেন তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে চলাকালীন যখন গোটা বিশ্ব ত্রস্ত, সে সুযোগকে কাজে লাগিয়েই ব্রিটিশ সেনার উপর আক্রমণ চালায় নেতাজির নেতৃত্বাধীন আইএনএ বাহিনী। ঘটনাস্থল মণিপুরের মৈরাং। ১৯৪৪ সালের ১৪ এপ্রিল সেখানে সুভাষচন্দ্র বসুর বাহিনীর কাছে পরাজিত হয় ব্রিটিশ সেনাবাহিনী। এরপরই মৈরাং ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
এরপর সেখানেই প্রথমবার দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজি। যদিও বর্তমান সময়ের তেরঙার সঙ্গে তার কোনও মিল নেই। এদিকে সেই যুদ্ধের স্মৃতিকে মাথায় রেখেই মণিপুরের মৈরাংয়ে আইএনএ ওয়ার মিউজিয়াম এবং আইএনএ শহিদ স্মৃতি কমপ্লেক্স তৈরি করা হয়। আজ, মঙ্গলবার সেই ঐতিহাসিক স্থানেই গিয়েছিলেন অরূপ বিশ্বাস। এরপর সেই পতাকার সামনে দাঁড়িয়ে স্যালুট করে নেতাজির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের মাননীয় মন্ত্রী।
শুরু হল 'খাদ্য ছায়া', নবান্নের নতুন ক্যান্টিনে আধুনিকতার ছোঁয়া