Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এতদিনে কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইকের গুরুত্ব বুঝতে পারল, মন্তব্য জেটলির

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুদা। তিনি অবসর নেওয়ার পরে তাঁকেই জাতীয় নিরাপত্তা নিয়ে ইশতেহার তৈরির দায়িত্ব দিয়েছে কংগ্রেস। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একসময় এ

এতদিনে কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইকের গুরুত্ব বুঝতে পারল, মন্তব্য জেটলির

শেষ আপডেট: 22 February 2019 19:10

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুদা। তিনি অবসর নেওয়ার পরে তাঁকেই জাতীয় নিরাপত্তা নিয়ে ইশতেহার তৈরির দায়িত্ব দিয়েছে কংগ্রেস। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একসময় এনডিএ সরকারের সমালোচনা করেছিল কংগ্রেস। সেজন্য তাদের কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। জেটলির কথায়, কংগ্রেস অনেক দিন পরে, অতি কষ্টে মেনে নিল সার্জিক্যাল স্ট্রাইক করা ঠিকই হয়েছিল। বিজেপি আগেই অভিযোগ করেছিল, রাহুল গান্ধীর দল ওই অভিযানের সঙ্গে জড়িত সৈনিকদের অসম্মান করছে। পালটা কংগ্রেসের বক্তব্য ছিল, তারা সারজিক্যাল স্ট্রাইকের বিরোধী নয়। ওই অভিযানকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, তার বিরোধী। লেফটেন্যান্ট জেনারেল হুদা ভারতীয় সেনার অফিসার হিসাবে অত্যন্ত দক্ষ ছিলেন বলে মন্তব্য করেন জেটলি। তাঁর কথায়, তিনি নিশ্চয় দেশের সবচেয়ে পুরানো দলকে অনেক মূল্যবান উপদেশ দেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর ব্লগে লেখেন, যেভাবে একজন অবসরপ্রাপ্ত জেনারেলকে কংগ্রেসের ইশতেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে বোঝা যায়, জাতীয় নিরাপত্তা নিয়ে কংগ্রেসের অনেক কিছু শেখা দরকার। ৫০ বছর দেশ শাসন করেও তাদের এসম্পর্কে ধারণা হয়নি। কংগ্রেসকে তাঁর পরামর্শ, তারা যেন এমন কিছু না করে যাতে মনে হয়, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কীভাবে লড়াই করা হবে, তা নিয়ে দেশে দ্বিমত আছে। তাঁর কথায়, আমি নিশ্চিত যে, প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কংগ্রেসের নেতাদের শেখাবেন, সার্জিক্যাল স্ট্রাইক ২০১৬ সালেই প্রথমবার করা হয়েছে। তার গুরুত্ব আছে যথেষ্ট। এর আগে কখনই এই ধরনের পদক্ষেপ করা হয়নি। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। তার এক মাস আগে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক ছিল তারই জবাব। জেটলি বলেছেন, প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল নিশ্চয় কংগ্রেস নেতাদের সঙ্গে ২০০৮ সালে বাটালা হাউস এনকাউন্টার, ২০০৪ সালে ইশরাত জাহান মামলা এবং ২০১৬ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান তোলা নিয়েও আলোচনা করবেন। অতীতে ওই ইস্যুগুলিতে বিজেপির কড়া সমালোচনা করেছে কংগ্রেস। জেটলির আশা, প্রাক্তন সেনাকর্তা কংগ্রেসকে বুঝিয়ে বলবেন, ওই সব ক্ষেত্রে বিজেপির অবস্থান সঠিকই ছিল। হুদা অবশ্য একসময় বলেছিলেন, সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন ছিল, তাই করা হয়েছে। কিন্তু তা নিয়ে বেশি হইচই করা ঠিক নয়।

```