Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রাইভ করার সময় অন্যমনস্ক হয়ে পড়েন, চোখ লেগে যায়? চিন্তা নেই, এবার স্টিয়ারিং ধরবে AI

দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়ছে। পড়াশোনার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি এখন আলোচ্য সর্বত্র। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলিও পিছিয়ে থাকছে না এ ব্যাপারে! কৃত্রিম বুদ্ধিমত্তা

ড্রাইভ করার সময় অন্যমনস্ক হয়ে পড়েন, চোখ লেগে যায়? চিন্তা নেই, এবার স্টিয়ারিং ধরবে AI

শেষ আপডেট: 2 July 2023 12:14

দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়ছে। পড়াশোনার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি এখন আলোচ্য সর্বত্র। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলিও পিছিয়ে থাকছে না এ ব্যাপারে!

কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে দূর্ঘটনা এড়ানোর চেষ্টা করছে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। দীর্ঘ ক্লান্তির জেরে কাজের ফাঁকেই হয়তো আপনার চোখ জুড়িয়ে আসে। কিন্তু সেই ক্লান্তি যদি গাড়ি চালানোর সময় গ্রাস করে তাহলেই বিপদ। অন্যমনষ্ক হয়ে পড়লে না ঝিমুনি এসে গেলে ঘুরে যেতে পারে গাড়ি স্টিয়ারিং। আর তাতেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ।

সেই বিপদ এড়াতেই এআই প্রযুক্তির শরণাপন্ন হচ্ছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি। ঝিমুনি আসলে চিন্তা নেই, গাড়ির স্টিয়ারিংয়ের হাল ধরবে এআই! কী অবাক হলেন, তবে এটাই ঘটছে বাস্তবে। বেশ কয়েকটি গাড়িতে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

নিসান লিফ (Nissan Leaf)

জাপানের কোম্পানি নিসান দীর্ঘদিন গাড়ির বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। এই কোম্পানির বিভিন্ন মডেল নজর কাড়ে গ্রাহকদের। তেমন এক মডেল হল নিসান লিফ। অত্যাধুনিক প্রযুক্তিতে ভরপুর এই গাড়ির চাহিদা প্রচুর। এই গাড়িতে রয়েছে প্রোপাইলট মোড। গাড়ির গতি নিয়ন্ত্রণ করা, রাস্তার পজিশন ঠিক করা, ট্রাফিক নেভিগেশন সম্পর্কে জানানো ইত্যাদি কাজ করা যায় এই প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও এতে রয়েছে এআই প্রযুক্তি যুক্ত ভয়েস কন্ট্রোল।

নিসান লিফ

টেসলা মডেল এস (Tesla model S)

টেসলার এস মডেল গাড়িতে রয়েছে অটোপাইলট মোড। বিমানে যে প্রযুক্তি ব্যবহার হয় তেমন ভাবেই সাজানো হয়েছে গাড়িটিকে। এআই প্রযুক্তির ব্যবহার এই মডেলে বেশি করা হয়েছে। এই গাড়িতে এআই প্রযুক্তি লেন কিপ অ্যাসিস্ট্যান্ট, ক্রুজ কন্ট্রোল, সেলফ পার্কিং ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়। শুধু তাই নয়, চালকের আচরণ পর্যবেক্ষণ করে এআই।

টেসলা মডেল এস

বিএমডব্লিউ আই৩ (BMW i3)

এআই প্রযুক্তির ব্যবহার গাড়ির কানেকশন এবং জ্বালানি দক্ষতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও এই গাড়িতে এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা চালকের আওয়াজ চিনে নিতে সক্ষম হয়। সেইসঙ্গে চালককে গাইড করে থাকে এআই প্রযুক্তি।

বিএমডব্লিউ আই৩

হুন্ডাই কোনা (Hyundai Kona)

এই গাড়ির সুরক্ষা এবং ড্রাইভিং মনিটর করতে সাহায্য করে এআই প্রযুক্তি। এছাড়াও এতে রয়েছে স্মার্ট ক্রুজ কন্ট্রোল, ব্লুলিঙ্ক কানেক্টেড সহ একাধিক প্রযুক্তি। ভয়েস শুনে গোটা সিস্টেম কাজ করে। চালক যদি ঘুমিয়েও পড়েন ড্রাইভার অ্যাটেনশন ওয়ার্নিং সিস্টেম কাজ করা শুরু করে দেয়। এই সিস্টেম এআই দাঁড়া পরিচালিত।

হুন্ডাই কোনা

জুকারবার্গ বনাম মাস্ক: কেজ ফাইটে কে এগিয়ে?


```