Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনগ্রহও খুঁজে বের করছে কৃত্রিম বুদ্ধিমত্তা! টেলিস্কোপে চোখ রেখে অপেক্ষার দিন ঘুচবে

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক অসাধ্য সাধন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। ডাক্তারি গবেষণায় হোক, ওষুধ বা টিকা আবিষ্কারের ক্ষেত্রে হোক বা শিক্ষার ক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা তার দক্ষতা ও প্রয়োজনীয়তা আগেই প্রমাণ করেছে। এবা

ভিনগ্রহও খুঁজে বের করছে কৃত্রিম বুদ্ধিমত্তা! টেলিস্কোপে চোখ রেখে অপেক্ষার দিন ঘুচবে

শেষ আপডেট: 27 April 2023 13:04

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক অসাধ্য সাধন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। ডাক্তারি গবেষণায় হোক, ওষুধ বা টিকা আবিষ্কারের ক্ষেত্রে হোক বা শিক্ষার ক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা তার দক্ষতা ও প্রয়োজনীয়তা আগেই প্রমাণ করেছে। এবার মহাকাশ গবেষণার কাজেও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগানোর চেষ্টা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এর মধ্যেই আমাদের সৌরজগতের বাইরে একটি ভিনগ্রহের (Exoplanet) খোঁজ মিলেছে।

ইউনিভার্সিটি অব জর্জিয়া রিসার্চ টিম প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভিনগ্রহ (Exoplanet) খুঁজে বের করেছেন। বিজ্ঞানীরা বলছেন, আমাদের সৌরজগতের বাইরে লক্ষ কোটি গ্রহ রয়েছে। তারা তাদের নক্ষত্রদের কেন্দ্র করে পাক খেয়ে চলেছে। ঠিক যেমন আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এইসব গ্রহকে বলে ভিনগ্রহ।

এক্সোপ্ল্যানেটের খোঁজে গত ২০ বছর ধরে কাজ করে চলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। হাজারখানেক এমন গ্রহের সন্ধানও মিলেছিল। তবে ২০০৯-এ নাসার কেপলার অভিযান শুরু হলে মাত্র চার বছরেই আরও সাড়ে তিন হাজার ভিনগ্রহের খোঁজ পাওয়া গিয়েছে। তাদের বিচিত্র গল্প, অজানা রহস্য। এইসব রহস্যময় গ্রহের খোঁজ পাওয়া এবং তারা কতটা দূরত্বে রয়েছে, কোন নক্ষত্রের চারপাশে পাক খাচ্ছে, এইসব খোঁজ পেতে বছরের পর বছর কেটে যায়। সেই কাজই এবার সহজে করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। অন্তত তেমনটাই মত জর্জিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীদের।

বিজ্ঞানীরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন মডেল বের করা হয়েছে যা ভিনগ্রহের অস্তিত্বের প্রমাণ দেবে। যেমন পৃথিবীর সঙ্গে সাদৃশ্য আছে এমন গ্রহ, বা ঘন গ্যাসীয় মেঘের আস্তরণে ঢাকা পড়ে আছে কোনও রহস্যময় গ্রহ তার সিগন্যাল দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

শরীরের ভেতর রক্তক্ষরণ বন্ধ হবে, অপারেশনের থেকেও সহজ পদ্ধতি আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক্সোপ্ল্যানেট ও প্ল্যানেট রিসার্চ গ্রুপের প্রিন্সিপাল ইনভেস্টিগেটার ক্যাসান্দ্রা হল বলছেন, মহাকাশে কোথায় ভিনগ্রহ থাকতে পারে সেই অবস্থান কম্পিউটার মডেলের সাহায্যে বের করা সম্ভব। গাণিতিক মডেলই বলে দেবে কোন নক্ষত্রপুঞ্জে ভিনগ্রহ রয়েছে বা কোথায় পৃথিবীর মতো দেখতে গ্রহ তার নিজস্ব নক্ষত্রের চারপাশে ঘুরপাক খাচ্ছে। আসলে এই ব্রহ্মাণ্ডে নানা জাতের, নানা গোত্রের গ্রহ আছে। কেউ পৃথিবীর মতো, কেউ পৃথিবীর চেয়ে ছোট ‘সাব-আর্থ’ আবার কেউ পৃথিবীর চেয়ে বড় ‘সুপার আর্থ।’ এই সুপার আর্থগুলিতে জল ও কার্বন থাকার সম্ভাবনা বেশি। সুপার আর্থদের তাপমাত্রাও হয় অনেকটা পৃথিবীর মতোই। অর্থাৎ হ্যাবিটেবল জ়োন বা প্রাণের বাসযোগ্য পরিবেশ রয়েছে। এইসব দেখেই কম্পিউটার মডেলের সাহায্যে ভিনগ্রহের খোঁজ পাওয়া সম্ভব।


```