Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ চিত্রশিল্পীর ছবিতে সেজেছে প্রদর্শনী, শহরের বুকে রঙের খেলা

চৈতালি দত্ত শহরে চলছে বিখ্যাত তিন চিত্রশিল্পীর এক প্রদর্শনী (Art Exhibition)। তাজ সিটি সেন্টার নিউটাউন (New Town) হোটেলে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'পেইন্টস অ্যান্ড স্ট্রোক্স' নামে এই চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ১৯ ফেব্রুয়া

৩ চিত্রশিল্পীর ছবিতে সেজেছে প্রদর্শনী, শহরের বুকে রঙের খেলা

শেষ আপডেট: 18 February 2023 11:17

চৈতালি দত্ত

শহরে চলছে বিখ্যাত তিন চিত্রশিল্পীর এক প্রদর্শনী (Art Exhibition)। তাজ সিটি সেন্টার নিউটাউন (New Town) হোটেলে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'পেইন্টস অ্যান্ড স্ট্রোক্স' নামে এই চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দু'দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন বাংলার তিন বিশিষ্ট চিত্রশিল্পী ধীরেন শাসমল, শম্ভু সাহা, গৌতম সরকার।

ধীরেন শাসমলের আঁকা ছবি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যথেষ্ট সমাদৃত। স্বীকৃতি হিসেবে শিল্পীর ঝুলিতে আছে প্রচুর পুরস্কার। মূলত লোকশিল্প এবং পৌরাণিক কাহিনি তাঁর ক্যানভাসে ফুটে ওঠে। গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী চিত্রশিল্পী ধীরেন শাসমল বললেন, 'এখানে আমার ন'টি ছবি রয়েছে। বিভিন্ন মিডিয়াম নিয়ে কাজ করলেও বর্তমানে অ্যাক্রেলিক নিয়ে বেশি কাজ করি। কারণ অয়েল পেইন্টিং শুকোতে অনেক বেশি সময় লাগে। আর অ্যাক্রিলিকে সেই সমস্যা না থাকায় অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায়। তাই বর্তমান প্রজন্ম এখন অ্যাক্রেলিকের উপরেই বেশি ভরসা করে।'

ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করা জনপ্রিয় শিল্পী শম্ভু সাহা অয়েল পেইন্টিয়ের পাশাপাশি অ্যাক্রেলিক মাধ্যমে কাজ করেন। শিল্পীর আঁকা এখানে মূলত ন'টি ছবি রয়েছে। তাঁর শিল্পকলার বিশেষত্ব হল ল্যান্ডস্কেপ।

এছাড়াও গভমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করা আর এক খ্যাতিমান শিল্পী গৌতম সরকারের নারীকেন্দ্রিক ছবি ক্যানভাসে ফুটে উঠেছে। সব ধরনের মিডিয়ামে ছবি আঁকতে তিনি পছন্দ করেন। মূলত ফিগারেটিভ ছবি আঁকতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এই সময়ে দাঁড়িয়ে অ্যাক্রেলিকে কাজ করেন। তাঁরও ৯টি ছবি এখানে রয়েছে। পৌরাণিক কাহিনি থেকে শুরু করে দেবদেবীর বিমূর্ত মূর্তি, ঘোড়া ইত্যাদি ফিগারেটিভ মোটিভ এই প্রদর্শনীর অঙ্গ। প্রতিটি ছবিই বৈচিত্রময়। প্যাটার্ন এবং কম্পোজিশনের সঙ্গে উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক শিল্পীর কাজকে মনোগ্রাহী করে তুলেছে।

সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনে হাজির ছিলেন চিত্রশিল্পী ধীরেন শাসমল, গৌতম সরকার ,শম্ভু সাহা এবং হোটেলে জেনারেল ম্যানেজার মিস্টার সৌরভ ঘোষাল।

বাংলা ছবিতে ফিরছেন যশ-নুসরত, সঙ্গী ঋতুপর্ণা


```