
শেষ আপডেট: 27 May 2023 19:19
দ্য ওয়াল ব্যুরো: নেট দুনিয়ায় হইহই ফেলে দিয়েছে হরিয়ানার এক খুদে মেয়ে। যে কিনা মাত্র আট বছর বয়সেই ৬০ কেজি ওজন তুলে শিরোনামে চলে এসেছে।
সম্প্রতি হরিয়ানার পঞ্চকুলা গ্রামের আর্শিয়া গোস্বামীর (Arshia Goswami) এই ভারোত্তোলন (Weightlifting) তোলার রেকর্ড সকলকে অবাক করে দিয়েছে। ছয় বছর বয়সে ৪৫ কেজি ওজন তুলে একটা সময় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছিল।
এর মধ্যে দু’বছর কেটে গিয়ে আর্শিয়া আরও বেশি ধারালো। নিয়মিত ওয়েট ট্রেনিং নিয়ে চরম পেশাদারদের মতো ওজন তুলছে সে। সম্প্রতি আট বছর বয়সে ৬০ কেজি ওজন তুলে সকলকে অবাক করে দিয়েছে।
আর্শিয়ার এই ওয়েট তোলার ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে লাইক করেছে ১৯ হাজার মানুষ, আর দুই লক্ষ ৫১ হাজার মানুষ দেখেছে কয়েক ঘণ্টার মধ্যে। এমনকী মীরাবাই চানুও লাইক করেছেন।
আর্শিয়া তা দেখে মুগ্ধ। তিনিও বলেছে, আমার ফেভারিট চানুদি, ওঁর মতো হতে চাই, দেশের হয়ে ভারোত্তোলনে পদক আনতে চাই।
অনেকেই এই একরত্তির এই প্রতিভা দেখে লিখেছে, আগামী দিনের অলিম্পিক চ্যাম্পিয়ন। কেউ আবার লিখেছেন গ্রেট রেসপেক্ট। গভীর শ্রদ্ধা। কারও মতে, আর্শিয়া ভারতের গর্ব, আগামী দিনের চ্যাম্পিয়ন, তোমাকে অনেক শুভকামনা জানাই।
‘শুভমানের প্রতিভা রয়েছে, কিন্তু আমার ভয় হচ্ছে ও না কাম্বলি হয়ে যায়’, বলছেন কপিল