Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ধৃত জঙ্গিদের কলকাতায় পাঠায় বাংলাদেশের জেলে বন্দি জেএমবি-সংগঠক

দ্য ওয়াল ব্যুরো: লখনৌতে আল কায়দার জঙ্গিদের ধরার জন্য যখন জাল বিস্তার করছে উত্তরপ্রদেশ এসটিএফ, তখন খাস কলকাতা থেকে ধরা পড়েছে তিন বাংলাদেশি জঙ্গি। জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ওই তিন জঙ্গিকে রবিবার বেহালা অঞ্চল থেকে গ্রেফতার করে

ধৃত জঙ্গিদের কলকাতায় পাঠায় বাংলাদেশের জেলে বন্দি জেএমবি-সংগঠক

শেষ আপডেট: 12 July 2021 08:34

দ্য ওয়াল ব্যুরো: লখনৌতে আল কায়দার জঙ্গিদের ধরার জন্য যখন জাল বিস্তার করছে উত্তরপ্রদেশ এসটিএফ, তখন খাস কলকাতা থেকে ধরা পড়েছে তিন বাংলাদেশি জঙ্গি। জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ওই তিন জঙ্গিকে রবিবার বেহালা অঞ্চল থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। এই গ্রেফতারিতে বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে বলেই দাবি পুলিশের। জেএমবি জঙ্গিগোষ্ঠী বাংলাদেশে দীর্ঘদিন সক্রিয় ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় পদ্মাপাড়ে তাদের দাপট কমেছে। অনেকে মনে করছেন, এপার বাংলায় আবার নতুন করে জামাত-উল-মুজাহিদীনকেই পুনরুজ্জীবিত করার চেষ্টায় রয়েছে জঙ্গিরা। আর সেই ঘোরতর চক্রান্তের সঙ্গে জড়িত তিন পাণ্ডা গতকাল পুলিশের জালে জড়িয়েছে। জেএমবির অন্যতম পাণ্ডা আল আমিন রয়েছে বাংলাদেশের জেলে। জেল থেকে সে কলকাঠি নাড়ছে বলে অনুমান পুলিশের। বাংলাদেশে জেএমবির আরও বহু পাণ্ডাই বর্তমানে জেল খাটছে। যে তিনজনকে গতকাল গ্রেফতার করা হয়েছে, মনে করা হচ্ছে একেবারে সদ্য জেএমবিতে যোগ দিয়েছেন তারা। কলকাতা পুলিশের এসটিএফের জয়েন্ট সিপি ভি সলোমন নেশাকুমার ও এসটিএফের ডিসি অপরাজিতা রাই বলেছেন, ধৃত তিনজনের সঙ্গেই জেএমবি-র শীর্ষ নেতাদের যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে। ধৃতদের নাম, নাজিউর রহমান (২২), নিখিলকান্ত ও রবিউল ইসলামি (২২)। এই তিনজনই বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বাসিন্দা। টুঙ্গিপাড়া হল বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান। কলকাতায় ওই তিন জঙ্গি ফেরিওয়ালার কাজ করত বলে জানা গেছে। কিন্তু তা নামেই। পাশাপাশি সেই সাজানো পেশার আড়ালেই সংগঠনের যাবতীয় কাজ চলত। বাংলাদেশের জেএমবির সঙ্গে আন্তর্জাতিক ভাবে আইএএস, বা আল কায়দার সঙ্গেও যোগসাজশ রয়েছে। বাংলাদেশের কোণায় কোণায় অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করা হয়েছে। টুঙ্গিপাড়ার এই তিন জঙ্গি মনে করায় বর্ধমানের খাগরাগড় কাণ্ডকেও। সেই ঘটনায় আপাতত জেলবন্দি রয়েছে প্রায় ৩৩ জন। বেশ কয়েকজনের সাজা ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাদের মধ্যে অন্তত জনা দশেক জঙ্গি জেএমবির বড় মাথা ছিল। এ রাজ্যে জঙ্গি নাশকতার ছক আরও বাড়িয়ে তোলার জন্য যে অনেক আগে থেকেই সক্রিয়তা শুরু হয়েছে তা জলের মতো পরিষ্কার। আজ কলকাতায় ধৃত তিন বাংলাদেশি জেএমবি জঙ্গিকে আদালতে তোলা হবে। কলকাতায় নির্দিষ্ট কোনও লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। তদন্তেই কিনারা হবে সমস্ত রহস্যের।

```