
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 25 April 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: বাগদার ছায়া এবার কাটোয়া (Katwa)!
চলতি সপ্তাহেই উত্তর ২৪ পরগনার বাগদাতে খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দাদুর বিরুদ্ধে। এবার খাবারের লোভ দেখিয়ে তিনদিন ধরে সাত বছরের শিশু কন্যাকে আটকে রেখে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক কাকুর বিরুদ্ধে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির চিকিৎসা চলছে কাটোয়া মহকুমা হাসপাতালে।
পুলিশ ও পরিবার সূত্রের খবর, ভাল খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে টানা তিন দিন আটকে রেখে যৌন নির্যাতন চালায় প্রতিবেশী। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তবে শিশুটির আচার আচরণে সন্দেহ মনে হওয়ায় পরিবারের লোকেরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরই শিশু কন্যাটি পুরো ঘটনা পরিবারের লোকেদের জানায়।
বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।