Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শঙ্করের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না, আমার সঙ্গে অন্যায় হয়েছে! দাবি রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ীর

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তিনি শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

শঙ্করের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না, আমার সঙ্গে অন্যায় হয়েছে! দাবি রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ীর

শেষ আপডেট: 16 February 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তিনি শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করলেন বিশ্বজিৎ। তাঁর দাবি, শঙ্করকে চিনতেন কিন্তু কোনওদিনই ঘনিষ্ঠ ছিলেন না।

শুক্রবার বিশ্বজিতকে আদালতে পেশ করা হবে। সেই মতো সল্টলেকের ইডি অফিস থেকে তাঁকে নিয়ে বের হন আধিকারিকরা।  সেই সময়ই বিশ্বজিৎ দাস দাবি করেন শঙ্কর আঢ্যকে তিনি চিনলেও তাঁর সঙ্গে কোনও ঘনিষ্ঠতা ছিল না। একই সঙ্গে বিশ্বজিতের দাবি, তাঁর সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী, কোনও রাজনীতির মধ্যে তিনি নেই। 

রেশন দুর্নীতি মামলায় ব্যবসায়ী বাকিবুর রহমান, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আঢ্যর পর চতুর্থ ব্যক্তি হিসেবে গ্রেফতার হয়েছেন এই বিশ্বজিৎ। গত মঙ্গলবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান করে ইডি। সল্টলেকের আইবি ব্লক, নিউ আলিপুরের একটি বহুতল মিলিয়ে অন্তত ৬ জায়গায় তল্লাশি চালায় তাঁরা। সল্টলেকেই এই বিশ্বজিৎ দাসের বাড়িতে যান ইডি আধিকারিকরা।

কেন্দ্রীয় এজেন্সি শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিতের নাম জানতে পারে। রেশন দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে সে সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। পরে তদন্তে অসহযোগিতার অভিযোগে বিশ্বজিতকে গ্রেফতার করে ইডি। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলেও খবর।


```