Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিজেপি নেতা অর্জুন সিংকে তিনবার নোটিস ধরিয়েছিল পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। এবার অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল।

ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অর্জুন সিং

শেষ আপডেট: 1 April 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: বোমা-গুলি কাণ্ডে ভাটপাড়া (Bhatpara) নতুন করে উত্তপ্ত হওয়ার পর বিজেপি নেতা অর্জুন সিংকে (Arjun Singh) তিনবার নোটিস ধরিয়েছিল পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হয়েছে। এমনটা জানিয়েছেন খোদ অর্জুন সিংই। ব্যারাকপুর এসিজেএম আদালত এই পরোয়ানা জারি করেছে বলে দাবি তাঁর।  

গত বুধবার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় অর্জুন সিংকেই দায়ী করেন স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। এরপরই বোমা, গুলি কাণ্ডের তদন্তে অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। তারপর একাধিকবার তলব করা হয় তাঁকে। 

ইতিমধ্যে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। দাবি করেছিলেন, মিথ্যে মামলায় গ্রেফতার করে জেলের মধ্যে খুনও করতে পারে তাঁকে! তবে এরই মধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছিল। তবে পরে অর্জুন নিজেই জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। 

গত সপ্তাহের এই ঘটনায় একজন আহত হয়েছেন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি। সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলে দাবি করেছিলেন, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাঁকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তাঁরা পরিস্থিতি সামাল দেন। অর্জুন সিংয়ের পাল্টা দাবি, পুলিশের সামনেই দুষ্কৃতীরা ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁর বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে বলে দাবি করেন তিনি।


```