Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পার্থর বান্ধবী অর্পিতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতে! কোথা থেকে টাকা পাচ্ছেন?

অর্পিতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান। কারণ, বেঁচে থাকার জন্য তো টাকা দরকার।

পার্থর বান্ধবী অর্পিতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতে! কোথা থেকে টাকা পাচ্ছেন?

শেষ আপডেট: 18 February 2025 15:02

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ২২ জুলাই। নিয়োগ দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পার্থকে জেরার সূত্রেই তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু'দফায় প্রায় ৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। রাশি রাশি নগদ টাকার সেই ছবি দেখে বাংলা তো বটেই হতভম্ব হয়ে গিয়েছিল তামাম দুনিয়া।

গত বছর জামিনে মুক্তি পেয়েছেন পার্থর সেই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।  সূত্রের খবর, ফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্পিতা। তারপরই বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ইতিমধ্যে অর্পিতার যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে কোথা থেকে আবার টাকা আসছে?

সূত্রের খবর এবিষয়ে আদালতে পার্থর বান্ধবী জানিয়েছেন যে  তাঁর বাবা-মা দু’জনেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন। দুজনেরই মৃত্যু হয়েছে। ফলে তাঁদের অ্যাকাউন্টের টাকা তাঁর প্রাপ্য। কিন্তু সেই টাকা পেতে গেলে ব্যাঙ্ক অ‍্যাকাউন্ট খোলা প্রয়োজন। এজন্যই তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান। কারণ, বেঁচে থাকার জন্য তো টাকা দরকার। অথচ তাঁর সব অ্যাকাউন্ট ফ্রিজ করা রয়েছে। 

এ বিষয়ে ইডির তদন্তকারী অফিসারের সঙ্গে অর্পিতাকে কথা বলার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।


```