Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পূর্ব সিকিমে ভারী তুষারপাতে আটকে প্রায় ১০০০ পর্যটক! উদ্ধারে নেমেছে সেনা

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব সিকিমে (East Sikkim) হঠাৎই প্রবল তুষারপাত (heavy snowfall)। আবহাওয়ার খামখেয়ালিপনায় বেজায় বিপদে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা (tourists)। শেষে তাঁদের উদ্ধারে সেনা নামানো হয়। মনে করা হচ্ছে, প্রায় হাজারের কাছাকাছি পর্যটক

পূর্ব সিকিমে ভারী তুষারপাতে আটকে প্রায় ১০০০ পর্যটক! উদ্ধারে নেমেছে সেনা

শেষ আপডেট: 12 March 2023 01:55

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব সিকিমে (East Sikkim) হঠাৎই প্রবল তুষারপাত (heavy snowfall)। আবহাওয়ার খামখেয়ালিপনায় বেজায় বিপদে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা (tourists)। শেষে তাঁদের উদ্ধারে সেনা নামানো হয়। মনে করা হচ্ছে, প্রায় হাজারের কাছাকাছি পর্যটক আটকে পড়েছিলেন সেখানে। এরমধ্যে অনেককেই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে সিকিমের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, নাথুলা ও ছাঙ্গু থেকে যাতায়াতের রাস্তায় তুষারপাতের কারণে একশোরও বেশি গাড়ি আটকে পড়েছিল। বরফ সরিয়ে তাঁদের উদ্ধারকাজ চালু হয়েছে। রাত দশটার মধ্যে ১৪-১৫টি পর্যটকবোঝাই গাড়িকে ওই অবস্থা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে অনেককেই নিকটবর্তী সেনা ছাউনিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই খাবারের ব্যবস্থাও করেছে সেনা।

সূত্রের খবর, শনিবার বিকেল থেকে পূর্ব সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। সূর্যাস্তের পর হঠাৎই শুরু হয় প্রবল তুষারপাত। এর জেরে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকে পড়েন পর্যটকেরা। পাহাড়ি রাস্তার মধ্যেই দীর্ঘক্ষণ আটকেছিলেন তাঁরা। জানা গেছে, ১৫ মাইল এলাকায় কমপক্ষে ১১৩টি গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। যাতে পর্যটক ছিল সবমিলিয়ে হাজারের কাছাকাছি।

এরপর খবর পেয়েই উদ্ধারে নামে সেনা। ওই এলাকায় রওনা দেয় সেনাবাহিনীর উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে অধিকাংশ মানুষকেই সরানো সম্ভব হয় রাত ১২টার মধ্যে। তাঁদেরকে ১৫ মাইল এলাকা থেকে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে শহরে ফিরিয়ে আনা হয় রাতের মধ্যেই। তবে তারপরেও যেহেতু বহু পর্যটক সেখানে আটকেছিলেন, তাই উদ্ধারকাজ মাঝরাতেও জারি ছিল।

পুলওয়ামায় শহিদ সেনাদের বিধবা স্ত্রীদের দাবি নিয়ে বিক্ষোভ বাড়ছে, রাজস্থানে খণ্ডযুদ্ধ কংগ্রেস-বিজেপির


```