Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেধরা সন্দেহে গণধোলাই,অসমে ৩ সাধুকে বাঁচাল সেনাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো : হোয়াটসঅ্যাপে গুজব। তার জেরে আর একটুর জন্য অসমে গণধোলাইয়ের শিকার হতে যাচ্ছিলেন তিন সাধু। সেনাবাহিনীর ঠিক সময়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাঁচিয়ে দিয়েছে । গত মাসেই অসমের কার্বি আংলং জেলায় ছেলেধরা সন্দেহে জনতা দু’জনকে পিটিয়ে মারে

ছেলেধরা সন্দেহে গণধোলাই,অসমে ৩ সাধুকে বাঁচাল সেনাবাহিনী

শেষ আপডেট: 6 July 2018 08:41

দ্য ওয়াল ব্যুরো : হোয়াটসঅ্যাপে গুজব। তার জেরে আর একটুর জন্য অসমে গণধোলাইয়ের শিকার হতে যাচ্ছিলেন তিন সাধু। সেনাবাহিনীর ঠিক সময়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাঁচিয়ে দিয়েছে । গত মাসেই অসমের কার্বি আংলং জেলায় ছেলেধরা সন্দেহে জনতা দু’জনকে পিটিয়ে মারে। বৃহস্পতিবার মধ্য অসমের মাহুর শহরে তার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। অসম জুড়ে সোশ্যাল মিডিয়ায় এখনও ছড়াচ্ছে ছেলেধরার গুজব। এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে তিন সাধু গাড়িতে চড়ে এসেছিলেন মাহুর শহরে। তাঁদের বয়স ২৯ থেকে ৩১-এর মধ্যে। জনতা ছেলেধরা সন্দেহে গাড়ি থামায়। তিনজনকে টেনে হিঁচড়ে বার করে। তাঁদের চারপাশে লোকজন জড়ো হচ্ছে, এমন সময় স্থানীয় কয়েকজন ফোনে নিকটবর্তী আর্মি ক্যাম্পে সব জানান। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ছুটে আসে। ততক্ষণে সাধুদের দু’জন জনতার হাত ছাড়িয়ে পালিয়েছেন। বাকি একজনকে মারধর দেওয়া চলছে। সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে। ওপর দুজন সেখান থেকে আধ কিলোমিটার দূরে জনতার হাতে ধরা পড়েন। তাঁদের স্থানীয় মানুষই সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেনাবাহিনী তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

```