
শেষ আপডেট: 8 December 2021 08:01
জানা গেছে, চার জন ইতিমধ্যেই মারা গেছেন। দু'জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কিন্তু তাঁদের শরীরের ৮০ শতাংশই জ্বলে গেছে বলে হাসপাতাল সূত্রের খবর। বাকিদের অবস্থা জানা যায়নি।
সেনা সূত্রের খবর, এই কপ্টারে বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিডার, লেফটেনেন্ট কর্নেল, হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদর সতপাল। এছাড়াও আরও পাঁচ জন ক্রু মেম্বার ছিলেন।
আরও পড়ুন: বিপিন রাওয়াতের ‘দুঃসংবাদ’ পেয়ে মমতা বন্ধ করে দিলেন প্রশাসনিক বৈঠক
বায়ুসেনার তরফে নিশ্চিত করা হয়েছে এই দুর্ঘটনার কথা। তারা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। বিপিন রাওয়াতকে উদ্ধার করা গেছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা।
https://twitter.com/IAF_MCC/status/1468496444063576065
স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, ভাঙাচোরা কপ্টারটি পড়ে রয়েছে। আগুন জ্বলে গেছে সেখানে। ঘন ধোঁয়ায় ঢেকেছে আকাশ। স্থানীয় মানুষরা হাত লাগিয়েছেন উদ্ধার কাজে।
দেখুন উদ্ধারের ভিডিও।
https://twitter.com/ANI/status/1468498247261966336
এই ঘটনার কথা শুনে এদিন মালদহ থেকে প্রশাসনিক বৈঠক বাতিল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, মনটা খারাপ হয়ে গেল।