Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকালেই অরুণাচলে চিন সীমান্তে সেনা প্রধান, কলকাতায় সামরিক প্রস্তুতি পর্যালোচনা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে অরুণাচলপ্রদেশে পৌঁছেছেন ভারতের স্থল সেনাপ্রধান (Army Chief) জেনারেল মনোজ পাণ্ডে (Manoj Pande)। সেখানে তিনি চিন সীমান্ত এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করেন, আলোচনা করেন এলাকার পরিস্থিতি নিয়ে। সেনা প্রধান ন

সকালেই অরুণাচলে চিন সীমান্তে সেনা প্রধান, কলকাতায় সামরিক প্রস্তুতি পর্যালোচনা

শেষ আপডেট: 23 January 2023 04:54

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে অরুণাচলপ্রদেশে পৌঁছেছেন ভারতের স্থল সেনাপ্রধান (Army Chief) জেনারেল মনোজ পাণ্ডে (Manoj Pande)। সেখানে তিনি চিন সীমান্ত এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করেন, আলোচনা করেন এলাকার পরিস্থিতি নিয়ে। সেনা প্রধান নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত সংবেদনশীল সেনা চৌকিগুলি পরিদর্শন করেন।

জেনারেল পাণ্ডের এই সফর ঘিরে সামরিক মহলে জল্পনা শুরু হয়েছে। দু’দিন আগেই তিনি কলকাতায় পূর্বাঞ্চলের সেনা সদর দফতরে চিন সীমান্তের সামরিক প্রস্তুতি পর্যালোচনা করে গিয়েছেন।

তাঁর আজকের সফর ঘিরে বাড়তি জল্পনার কারণ অরুণাচলপ্রদেশের তাওয়াং সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছেই মাস দেড়েক আগে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চিনের সেনা। গত সপ্তাহে চিন সীমান্তের পরিস্থিতির কথা জানাতে গিয়ে দিল্লিতে সেনাপ্রধান বলেছিলেন, সীমান্তে চিন সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। ভারতীয় সেনার সতর্ক দৃষ্টি আছে সীমান্তের উপর। জানা গেছে, আজ অরুণাচলের চিন সীমান্তে দাঁড়িয়ে সেনাপ্রধান ভারতীয় জওয়ানদের বীরত্বের প্রশংসা করে সদা সতর্ক থাকার পরামর্শ দেন।

শনিবার জেনারেল পাণ্ডে কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দফতর পরিদর্শন করেন। সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তাঁর পূর্বাঞ্চলের সেনা সদর দফতরে প্রথম সফর। কলকাতায় তিনি অরুণাচলপ্রদেশ এবং সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সামরিক প্রস্তুতি পর্যালোচনা করেন। ইস্টার্ন কমান্ডের কলকাতা সদর দফতরের সিনিয়র কমান্ডাররা সেনা মোতায়েন সহ বিভিন্ন অপারেশনাল বিষয়ে সেনাপ্রধানকে অবহিত করেন।

গর্তে পড়ে পা ভেঙেছিল দাদুর, বালি-সিমেন্ট দিয়ে রাস্তার খানাখন্দ মেরামত করল অষ্টম শ্রেণির ছাত্র


```