Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অস্ত্র পাচারের চেষ্টা, মালদহে গ্রেফতার ২, নেতা খুনের-যোগ খতিয়ে দেখছে পুলিশ

বছরের শুরুতেই ১২ দিনের ব্য়বধানে মালদহে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল।

অস্ত্র পাচারের চেষ্টা, মালদহে গ্রেফতার ২, নেতা খুনের-যোগ খতিয়ে দেখছে পুলিশ

অস্ত্র সহ গ্রেফতার দুই।

শেষ আপডেট: 24 January 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই ১২ দিনের ব্য়বধানে মালদহে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। এমনকী এসপির ভূমিকা নিয়ে নবান্নের সভা থেকে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। 

সেই মালদহ থেকেই এবার অস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন গোপালগঞ্জের সাহিলাপুর এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ‌।

ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন এবং একটি ফায়ার হওয়া কর্তুজের খোলা বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি ১০০ বোতল ফেনসিডিল কফসিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে। 

ধৃতরা অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ইংরেজবাজারের দলীয় কার্যালয় থেকে ফ্যাক্টরির দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হন তৃণমূলের জেলা সহ-সভাপতি দুলাল সরকার। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার ১২ দিনের ব্যবধানে মালদহের কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ির অদূরে গুলিবিদ্ধ হন আরও এক তৃণমূল কর্মী। 

পর পর গুলি কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। এরপরই দুই তৃণমূল নেতা খুনে প্রধান অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। এবার অস্ত্র পাচার কাণ্ডে দুজনকে গ্রেফতার করা হল। ধৃতদের সঙ্গে আগের দুটি খুনের কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```