Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আশুতোষ কলেজের ছাত্রের বাড়িতে অস্ত্রভাণ্ডার! নরেন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য, গ্রেফতার ২

ধৃতদের মধ্যে একজন আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র।

আশুতোষ কলেজের ছাত্রের বাড়িতে অস্ত্রভাণ্ডার! নরেন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য, গ্রেফতার ২

আশুতোষ কলেজের ছাত্রের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

শেষ আপডেট: 6 May 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট চলছে। দুটি দফা হয়ে গেছে, এখনও পাঁচ দফা বাকি। তারই মধ্যে বাংলায় ফের অস্ত্র উদ্ধারের ঘটনা। নরেন্দ্রপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। যার বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে সে আশুতোষ কলেজের ছাত্র! ঘটনায় ওই ছাত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি ওয়ান সটার, ২টি ৭ এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, ৫ কেজি বারুদ, সুতলি ২৫টি বান্ডিল। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই অস্ত্র। 

বিজয় দাগী আসামি হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলাও আছে। এর আগেও সে গ্রেফতার হয়েছিল। কোথা থেকে এই অস্ত্র এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা তাও তদন্ত করবে পুলিশ। 

ডিএসপি ক্রাইম বারুইপুর পুলিশ জেলা ফয়সেল বিন আহমেন বলেন, ভোটের মধ্যে পুলিশ এমনিতেই বেশি সতর্ক। তার মধ্যে এই অস্ত্রভাণ্ডারের খবর গোপনে তাঁদের কাছে আসে। সেই প্রেক্ষিতেই তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। দুজনকে গ্রেফতার করার পরই জানা যায়, তাদের মধ্যে একজন আশুতোষ কলেজে পড়ে। 

সোমবারই পাণ্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে এক কিশোরের। গুরুতর জখম আরও দুই কিশোর। তাদের মধ্যে একজনের হাত উড়ে গেছে বলে জানা গেছে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। 


```