Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

টহল দেওয়ার সময় গুলিতে ঝাঁঝরা পুলিশকর্মী, দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত কেরল-তামিলনাড়ু সীমান্ত

দ্য ওয়াল ব্যুরো: দুই রাজ্যের সীমান্তের চেকপোস্ট। সেখানেই টহল দিচ্ছিলেন তামিলনাড়ু পুলিশের স্পেশাল সাব-ইনস্পেকটর ভিনসেন্ট উইলসন। রাত ১০টা। কেরলের দিকে দাঁড়িয়েছিলেন উইলসন। আচমকাই কান ফাটানো আওয়াজ। নাগেরকয়েলের দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা এ

টহল দেওয়ার সময় গুলিতে ঝাঁঝরা পুলিশকর্মী, দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত কেরল-তামিলনাড়ু সীমান্ত

শেষ আপডেট: 8 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দুই রাজ্যের সীমান্তের চেকপোস্ট। সেখানেই টহল দিচ্ছিলেন তামিলনাড়ু পুলিশের স্পেশাল সাব-ইনস্পেকটর ভিনসেন্ট উইলসন। রাত ১০টা। কেরলের দিকে দাঁড়িয়েছিলেন উইলসন। আচমকাই কান ফাটানো আওয়াজ। নাগেরকয়েলের দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা একটি এসইউভি থেকে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। কয়েকটা লাগে উইলসনের বুকে, কাঁধে। ঘটনাস্থলেই রক্তাক্ত লুটিয়ে পড়েন তিনি। বুধবার রাতভর দুষ্কৃতী তাণ্ডব উত্তপ্ত কেরল-তামিলনাড়ু সীমান্তে। গুরুতর জখম অবস্থায় উইলসনকে হাসপাতালে ভর্তি করা হয় বুধবার মধ্যরাতেই। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুই আততায়ীর ছবি। উইলসনকে গুলি করার পরে তারা গাড়ি থেকে নেমে এলোপাথাড়ি গুলি চালায় আরও কিছুক্ষণ। পুলিশ এসে পড়ায় দু’জনকে দৌড়ে পালাতেও দেখা যায়। তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটে দেখে দুই আততায়ীকে শনাক্ত করা গেছে। তাদের নাম তৌফিক ও আবদুল শামিন। কন্যাকুমারীর বাসিন্দা। দু’জনের বিরুদ্ধেই একাধিক অপরাধের অভিযোগ আছে। ২০১৪ সালে কন্যাকুমারীর এক বিজেপি নেতাকে হত্যার অভিযোগ ওঠে তৌফিকের বিরুদ্ধে। খুন, অপহরণের অভিযোগ আছে শামিনের বিরুদ্ধেও।

আরও পড়ুন: আইএস নাশকতার ছক দিল্লিতে! তিন সন্দেহভাজন জঙ্গিকে পাকড়াও করল পুলিশ

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন এসইউভিতে আরও কয়েকজন ছিল। তৌফিক ও শামিনকেই গুলি চালাতে দেখা গেছে। আততায়ীদের খোঁজে কন্যাকুমারী, তিরুনেলভেলি ও টেনকাসি জেলায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের হয়েছে। কেরল-তামিলনাড়ু সীমান্তবর্তী এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। তামিলনাড়ুর মারথানডামের বাসিন্দা ৫৬ বছরের ভিনসেন্ট উইলসন। কয়েকমাস আগে গুরুতর চোট সারিয়ে ফের ডিউটি শুরু করেছিলেন তিনি। সামনেই অবসর নেওয়ার কথা তাঁর। উইলসন আগে ছিলেন স্পেশাল টাস্ক ফোর্সে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরে তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

```