Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জমি বিতর্কে অর্মত্য সেনের বড় জয়, বিশ্বভারতীকে নোটিস বাতিল করতে বলল আদালত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে উচ্ছেদের নোটিস ধরিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মামলা গড়িয়েছিল আদালতে।

জমি বিতর্কে অর্মত্য সেনের বড় জয়, বিশ্বভারতীকে নোটিস বাতিল করতে বলল আদালত

শেষ আপডেট: 31 January 2024 15:24

দ্য ওয়াল ব্যুরো: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে উচ্ছেদের নোটিস ধরিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মামলা গড়িয়েছিল আদালতে।

ওই মামলাতেই বুধবার সিউড়ি আদালত জানিয়ে দিল, অমর্ত্য সেনকে জমি ছাড়তে হবে না। বিশ্বভারতীকে অবিলম্বে নোটিস বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত।

এদিন এখবর জানিয়ে অমর্ত্য সেনের আইনজীবী বলেন, “বিশ্বভারতীর জমি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, ওই মামলায় প্রফেসর সেন জয়ী হয়েছেন। এদিন মামলার রায়ে বিচারক উল্লেখ করেছেন, ওই নোটিসের কোনও ভিত্তি ছিল না।”

বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল রেখেছেন অমর্ত্য সেন, এই অভিযোগ এনে গত বছরের ২৪ জানুয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রতীচী'র ঠিকানায় চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। দ্রুত জমি হস্তান্তরের দাবিও জানায় বিশ্বভারতী।

পাল্টা হিসেবে বিশ্বভারতীর জয়েন্ট রেজিস্ট্রারকে লেখা চিঠিতে অমর্ত্যবাবু দাবি করেন, “উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে আমি ওই জমি পেয়েছে। এটা আমারই প্রাপ্য। এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই।”

বিদেশে থাকার কারণে সেই সময় বিশ্বভারতীর ডাকা শুনানিতে হাজির থাকতে পারেননি অমর্ত্যবাবু। এরপরই জবরদখলের অভিযোগে সংশ্লিষ্ট ১৩ ডেসিমেল জমি উচ্ছেদের নোটিস রুজু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আদালতে গড়িয়েছিল মামলা। ওই মামলাতেই বুধবার সিউড়ি আদালতের তরফে বিশ্বভারতীর আনা জমি জবর দখলের অভিযোগ খারিজ করে দিয়েছে।


```