Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মোহনবাগানে আসছেন ইউরো কাপে দুরন্ত গোল করা স্ট্রাইকার

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টসে খেলতে আসছেন সাদিকু আর্মান্দো। তিনি আলবানিয়ার স্ট্রাইকার। ২০১৬ সালের ইউরো কাপে আলবানিয়ার হয়ে রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন তিনি। টপ বক্স থেকে জোরালো শটে বল জালে রাখেন, সেই গোল দেখে ব

মোহনবাগানে আসছেন ইউরো কাপে দুরন্ত গোল করা স্ট্রাইকার

শেষ আপডেট: 21 June 2023 16:27

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টসে খেলতে আসছেন সাদিকু আর্মান্দো। তিনি আলবানিয়ার স্ট্রাইকার। ২০১৬ সালের ইউরো কাপে আলবানিয়ার হয়ে রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন তিনি। টপ বক্স থেকে জোরালো শটে বল জালে রাখেন, সেই গোল দেখে বিশেষজ্ঞরাও দারুণ প্রশংসা করেছিলেন।

মোহনবাগান কর্তারা এই নিয়ে মুখ না খুললেও তাঁকে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিদেশি এসে গেলে দলের আক্রমণভাগ দারুণ শক্তিশালী হয়ে যাবে। কারণ আগেই রয়েছেন জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোভ। সাদিকু এসে গেলে ত্রিফলা আক্রমণে বিপক্ষ দলের নাভিশ্বাস ছুটবে।

১৯৯১ সালের ২৭ মে এলবেসনে জন্মগ্রহণ করেন সাদিকু। ৩২ বছরের ডানপায়ের এই তারকা স্প্যানিশ ফুটবলেও পরিচিতি নাম। এই মুহূর্তে স্পেনের ঘরোয়া লিগ লা লিগার দ্বিতীয ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন সাদিকু। ২০২২ সালের ১৭ জুলাই সেই ক্লাবে যোগ দেন।

আগামী ৩০ জুন তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। লেভেন্তে, মালাগার মতো স্প্যানিশ ক্লাবেও খেলেছেন।


```