Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ডার্বিতে বদলা নিতে মরিয়া সাদিকু, বাজিমাত চান সুপার সাব হিসেবেই

দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে গোয়ার বিরুদ্ধে তাঁর গোলই জয় নিশ্চিত করেছিল মোহনবাগানের। ম্যাচের প্রথম থেকে খেলেননি তিনি। হুগো বুমোসের পরিবর্তে নেমে বাজিমাত করেছিলেন স্ট্রাইকার আর্মন্দো সাদিকু (Armando Sadiku)। আগের ডার্বিতে

ডার্বিতে বদলা নিতে মরিয়া সাদিকু, বাজিমাত চান সুপার সাব হিসেবেই

শেষ আপডেট: 3 September 2023 09:07

দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে গোয়ার বিরুদ্ধে তাঁর গোলই জয় নিশ্চিত করেছিল মোহনবাগানের। ম্যাচের প্রথম থেকে খেলেননি তিনি। হুগো বুমোসের পরিবর্তে নেমে বাজিমাত করেছিলেন স্ট্রাইকার আর্মন্দো সাদিকু (Armando Sadiku)। আগের ডার্বিতে ভারতের মাটিতে অভিষেক হয়েছিল তাঁর, কিন্তু মাঠে তেমন দাগ কাটতে পারেননি তিনি। তবে সেমিফাইনালে জ্বলে উঠেছিলেন। ডার্বির আগে আর্মেনিয়াম স্ট্রাইকারের গলায় শোনা গেল বদলার সুর।

তিনি বলেন (Armando Sadiku Comments on Derby), 'কোচ আমাকে যেভাবে ব্যবহার করবেন আমি সেভাবেই ম্যাচে খেলব। তবে একটা কথা আমি বলতে চাই, গত ম্যাচে বুমোসের জায়গায় নেমে ৫ মিনিটের মধ্যে দূরপাল্লার শটে গোল করেছিলাম। সবথেকে বড় কথা শটটা অব্যর্থ নিশানায় ছিল, বিপক্ষের গোলরক্ষক তা আটকাতে পারেননি।'

এই ম্যাচেও কি মোহন কোচ জুয়ান ফেরান্দো সাদিকুকে সুপার সাব হিসেবে নামবেন? এই প্রশ্নের উত্তর শুধু রয়েছে ফেরান্দোর কাছেই। যদিও সাদিকু মনে করেন, 'কোচ যদি আমাকে আবার সুপার সাব হিসেবে ব্যবহার করেন, তবে বড় ম্যাচে সে একইভাবে গোল করতে চান।' গত ডার্বিতে খেলা নিয়ে সাদিকু বলেন, 'অভিষেক ম্যাচে এত দর্শক, এত বড় ম্যাচ, তাই ব্যাপারটা আমি বুঝতে পারিনি। তাই ব্যর্থ হয়েছি। এটা অস্বীকারের কোনও জায়গা নেই। কিন্তু আমি সেই ব্যর্থতা থেকে বুঝেছি, এইরকম বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।'

রবিবারের ম্যাচ বদলা হিসেবেই দেখছেন সাদিকু। তিনি বলেন, 'রবিবার আমি বদলা নিতে চাই। আগের ম্যাচটা যেভাবে হেরেছি, সেটা হারা উচিত ছিল না। একটা ভুল একটা গোল। আমার মনে হচ্ছে, আমাদের বদলা নেওয়া উচিত।'

তিনি আরও যোগ করেন, 'আমাদের রক্ষণভাগ, মাঝমাঠ ভালই খেলছে। মুম্বই ও গোয়ার মতো আইএসএলের বড় দু'টো টিমকে হারিয়েছি আমরা। শক্ত প্রতিপক্ষকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছি। তাই মানসিকভাবে আমাদের দল অনেক প্রস্তুত।' এখন দেখার ডুরান্ড ফাইনালে কোন রণকৌশলে খেলবে মোহনবাগান।

আরও পড়ুন: প্রশান্ত-সঞ্জয়ের ঘোড়া মোহনবাগান, লাল হলুদকে এগিয়ে রাখছেন ভাস্কর-মনারা


```