Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'জেলে ভরে খুন করা হতে পারে', পুলিশের দ্বিতীয় ই-মেল নিয়ে বড় অভিযোগ অর্জুনের

সোমনাথ বলেন, "লোকসভা ভোটে হেরে অর্জুুন পাগল হয়ে গিয়ে এখন প্রলাপ বকছে। ও যা করছে, তাতে এরপর জেলে নয়, জনগণ ওকে পাগলাগারদে ভরে দেবে।"

'জেলে ভরে খুন করা হতে পারে', পুলিশের দ্বিতীয় ই-মেল নিয়ে বড় অভিযোগ অর্জুনের

অর্জুন সিং।

শেষ আপডেট: 28 December 2024 11:05

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে জেলে ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুন করতে চাইছে বলে বড় অভিযোগ আনলেন  ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং।

বিজেপি নেতার অভিযোগ, একটি মামলায় ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের তরফে প্রথমে তাঁকে ই-মেল পাঠিয়ে আগামী ৩ জানুয়ারি বেলা ১২টায় দেখা করতে বলা হয়েছিল। এ ব্যাপারে তিনি আইনজীবীর চিঠি পাঠানোর পর ফের রাতে তাঁকে ই-মেল করে শনিবার বিকেল ৫টায় দেখা করতে বলা হয়েছে।

অর্জুনের অভিযোগ, "দেখা করার নাম করে ডেকে মিথ্যে মামলায় গ্রেফতার করতে পারে। আসলে জেলের মধ্যে আমাকে খুন করার চক্রান্ত করছে পুলিশ।" বিজেপি নেতার অভিযোগ সম্পর্কে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা সোমনাথ শ্যাম।

সোমনাথ বলেন, "লোকসভা ভোটে হেরে অর্জুুন পাগল হয়ে গিয়ে এখন প্রলাপ বকছে। ও যা করছে, তাতে এরপর জেলে নয়, জনগণ ওকে পাগলাগারদে ভরে দেবে।"

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে সম্প্রতি মন্তব্য করেন অর্জুন সিং। তাঁর এই মন্তব্যে  বিতর্কের ঝড় ওঠে। ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান, অর্জুন সিংয়ের এই মন্তব্যে রাজ্যের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ারও আশঙ্কা থাকছে। তাই পুলিশকে এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি। ওই ঘটনাতেই গোয়েন্দা দফতরের তরফে অর্জুনকে তলব করা হয়। তারই জেরে বিতর্ক।


```