Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্জুন সিং রামনবমীর মিছিলে হাঁটলেন ইজরায়েলের পতাকা নিয়ে! কটাক্ষ তৃণমূলের

ভাটপাড়াতে রামনবমীর মিছিলে অস্ত্র ও রামের গেরুয়া পতাকার পাশাপাশি দেখা মেলে ইজরায়েলের পতাকার।

অর্জুন সিং রামনবমীর মিছিলে হাঁটলেন ইজরায়েলের পতাকা নিয়ে! কটাক্ষ তৃণমূলের

অর্জুন সিং

শেষ আপডেট: 6 April 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: রামনবমী (Ramnavami 2025) উপলক্ষ্যে রবিবার সকাল থেকে রাজ্যে একাধিক শোভাযাত্রা হয়েছে। সেই মিছিলে একদিকে যেমন ছিল গেরুয়া পতাকা, তেমনই দেখতে পাওয়া যায় 'জয় শ্রীরাম' লেখা ধ্বজা, অস্ত্রও। তবে অর্জুন সিং (Arjun Singh) এইসব ছাড়াও এমন জিনিস নিয়ে মিছিলে বেরিয়েছিলেন যাতে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর হাতে দেখা যায় ইজরায়েলের পতাকা (Israel Flag)! কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তা পরিষ্কার নয়। 

ভাটপাড়াতে রামনবমীর মিছিলে অস্ত্র ও রামের গেরুয়া পতাকার পাশাপাশি দেখা মেলে ইজরায়েলের পতাকার। সেটাই হাতে নিয়ে হাঁটতে দেখা যায় অর্জুন সিং সহ বেশ কয়েকজন যুবককে। সেই প্রসঙ্গে তৃণমূল নেতা সোমনাথ শ্যাম দাবি করেন, রামের নামে মিছিল করে আদতে সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে এরা। যদিও অর্জুন সিং এইসব মন্তব্যকে গুরুত্ব দেননি। বরং তাঁর দাবি, দল নির্বিশেষে সাধারণ মানুষ, সনাতনীরা রাস্তায় নেমেছিলেন। গোটা রাজ্যের মানুষ একজোট হয়ে রামনবমী পালন করেছেন। 

কলকাতা শহর তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে সারাদিন ধরেই রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আর এদিন কর্মসূচিকে নিয়ে বাড়তি সতর্ক ছিল পুলিশও। পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট করে দিয়েছিলেন, নিরাপত্তায় কোনও রকম খামতি রাখা হবে না। সেই অনুযায়ী রাস্তায় ছিলেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ৫ জন যুগ্ম কমিশনার। পাশাপাশি মোতায়েন ছিল হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডও। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনই হুঁশিয়ারি ছিল কমিশনারের।

স্বস্তির বিষয়, সকাল থেকে রাজ্যের  কোনও জায়গাতেই সেভাবে রামনবমীকে কেন্দ্র করে বড় কোনও ঘটনা ঘটেনি। কিছু জায়গায় মিছিল আটকানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। তবে তার রেশ বেশিদূর গড়ায়নি। আসানসোল থেকে শুরু করে নন্দীগ্রাম, মেচেদা, মেদিনীপুর... সর্বত্র শান্তিপূর্ণভাবেই রামনবমীর মিছিল হয়েছে। গোটা ইস্যুতে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বক্তব্য, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় 'নোংরা ধর্ম' মন্তব্য করেছিলেন। মানুষ তার জবাব রাস্তায় নেমে দিয়ে দিয়েছে।  


```