Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভায় অর্জুন সিংকে যেন টিকিট না দেওয়া হয়, বিধানসভার বাইরে ব্যাখ্যা দিলেন জগদ্দলের বিধায়ক

জগদ্দলের বিধায়ক বলেন, "খুনী বা খুনীর পরিবারকে যেন দলে না রাখা হয়, তাদের যেন টিকিট না দেওয়া হয়. ব্যক্তিগতভাবে আমি দলের কাছে এই আবেদন রাখব।"

লোকসভায় অর্জুন সিংকে যেন টিকিট না দেওয়া হয়, বিধানসভার বাইরে ব্যাখ্যা দিলেন জগদ্দলের বিধায়ক

শেষ আপডেট: 5 February 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: বারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে সম্প্রতি জেলা সফরে গিয়ে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। কিন্তু সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব যে মেটেনি, বরং সময়ের সঙ্গে তা যে আরও প্রকট হয়েছে, সোমবার ফের তার প্রমাণ মিলল।

এদিন বিধানসভায় এসেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পরে বাইরে এসে অর্জুন সিং সম্পর্কে ফের একের পর এক অভিযোগ এনেছেন তিনি। এমনকী আসন্ন লোকসভা ভোটে অর্জুনকে যাতে টিকিট না দেওয়া হয়, সেজন্য দলের নেতৃত্বর কাছে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন শ্যাম। অর্জুন সিংকে অবিলম্বে দলের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও করেছেন তিনি।

জগদ্দলের বিধায়ক বলেন, "খুনী বা খুনীর পরিবারকে যেন দলে না রাখা হয়, তাদের যেন টিকিট না দেওয়া হয়. ব্যক্তিগতভাবে আমি দলের কাছে এই আবেদন রাখব।"

নির্দিষ্টভাবে কারও কথা বলতে চাইছেন? কোনও রাখঢাক না রেখে এরপরই সোমনাথ শ্যাম বলেন, "অর্জুন সিংয়ের কথা বলছি। ১০০ বার বলব। তাঁর ভাইপো তো ভিকি যাদবের খুনে জেলে রয়েছে এবং এর আগে অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনেকগুলো খুনের মামলায় চার্জশিট রয়েছে। ইছাপুরে গোপাল মজুমদার খুনেও তো অর্জুন সিং অভিযুক্ত। এমন খুনীকে কীভাবে দলে রাখা হতে পারে? সে কীভাবে দলের নেতৃত্ব দিতে পারে? এই নিয়েই তো আমার প্রতিবাদ।"

কোন্দল ঠেকাতে অর্জুন এবং সোমনাথ, দু'জনকেই পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল দল। সোমনাথের দাবি, "আমি দলের কথা মেনেই চলছি। কিন্তু দলের কোনও লোক যদি দলেরই কোনও লোককে খুন করায় তাহলে তাঁর বিরুদ্ধে আমি আগেও প্রকাশ্যে প্রতিবাদ করেছি, এখনও করব।"

অর্জুন সিং উনিশের লোকসভা ভোটে জোড়াফুলের টিকিট না পেয়ে পদ্মফুলে গিয়েছিলেন। সেবার জিতেছিলেন। কিন্তু একুশের বিধানসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টি বিধানসভা আসনে ৬টিতেই হেরে যায় বিজেপি।  এরপরই দল বদলে তৃণমূলে ফেরেন অর্জুন। তবে তাঁর ছেলে পবন সিং বিজেপির বিধায়ক হিসাবেই থেকে গিয়েছেন।

সোমনাথের অভিযোগ, অর্জুন তলে তলে বিজেপির সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। এ ব্যাপারে অর্জুনের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্বকে ঘিরে ক্রমেই অস্বস্তি বাড়ছে জেলা নেতৃত্বর অন্দরে। তাঁরা এব্যাপারে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার।


```