Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভিকি যাদব খুনে গ্রেফতার অর্জুন সিংয়ের আত্মীয়, এক মাসের মাথায় পাকড়াও

মাঝ রাস্তায় দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিলেন জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদব। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনায় জড়িত সন্দেহে মাত্র এক মাসের মাথায় অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পু যাদব ওরফে সঞ্জীব যাদবকে গ্রেফতার করল পুলিশ। 

ভিকি যাদব খুনে গ্রেফতার অর্জুন সিংয়ের আত্মীয়, এক মাসের মাথায় পাকড়াও

শেষ আপডেট: 21 December 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মাঝ রাস্তায় দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিলেন জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদব। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনায় জড়িত সন্দেহে মাত্র এক মাসের মাথায় অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পু যাদব ওরফে সঞ্জীব যাদবকে গ্রেফতার করল পুলিশ। 

জানা গিয়েছে, ভিকি যাদব ছিলেন জগদ্দলের বিজেপি কর্মী আকাশ যাদব খুনের সাক্ষী। ভিকি খুন হয়ে যাওয়ায় শোরগোল পড়ে যায়। সামনে আসে সাংসদ অর্জুন সিং ও কাউন্সিলর সোমনাথ শ্যামের দ্বন্দ্ব। তাঁদের এই দ্বন্দ্ব জগদ্দলের শাসকদলের অন্তর্কলহকে আরও উস্কে দেয়। 

সোমনাথ শ্যাম অভিযোগ করেছিলেন জগদ্দলে ঘটে চলা খুনের পিছনে সাংসদ পরিবারের আত্মীয়দের যোগ রয়েছে। ভিকি যাদব খুনের ঘটনাতে পাপ্পু যাদব জড়িত দাবি করে তিনি জানিয়েছিলেন, মেঘনা জুটিমিল থেকে দুষ্কৃতীরা বেরিয়ে খুন করে আবার রাতের অন্ধকারে সেখানে লুকিয়ে পড়ে। এরপরে পাল্টা আক্রমণ করেন অর্জুন সিংও। তিনি সোমনাথ শ্যামের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরির অভিযোগ আনেন। প্রকাশ্য সভায় তাঁকে 'পোল্ট্রি মুরগি' বলে কটাক্ষ করেন।  

জানা গিয়েছে, ভিকি যাদব খুনের পরেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পাপ্পু যাদবকেও ডেকে পাঠানো হয়। তাঁর কথায় অনেক অসংগতি দেখতে পেয়ে পুলিশ পাপ্পু যাদবকে গ্রেফতার করে। তাঁকে শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। 

বিষয়টি নিয়ে যদিও ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, ''মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আত্মীয়কে। এ ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। দলকে বিষয়টি নিয়ে জানিয়েছি।''


```