Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

গ্রেফতার করে খুনের চেষ্টা হতে পারে! হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং

ব্যারাকপুরের বিজেপি নেতার অভিযোগ, "মিথ্যে কেসে গ্রেফতার করে জেলের মধ্যে খুনও করতে পারে। তৃণমূল পারে না. এমন কোনও কাজ নেই।"

গ্রেফতার করে খুনের চেষ্টা হতে পারে! হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং

অর্জুন সিং।

শেষ আপডেট: 28 March 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: বোমা-গুলি কাণ্ডে গত বুধবার রাত থেকে উত্তপ্ত ভাটপাড়া। ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিংকে (Arjun Singh) বার বার তিনবার নোটিস ধরিয়েছে পুলিশ। এরই মধ্যে তাঁকে 'গ্রেফতার করে খুনের চেষ্টা করা হতে পারে' বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

বোমা, গুলি কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। ফের তলবও করা হয়। এরপরই গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্জুন।


ব্যারাকপুরের বিজেপি নেতার অভিযোগ, "মিথ্যে কেসে গ্রেফতার করে জেলের মধ্যে খুনও করতে পারে। তৃণমূল পারে না. এমন কোনও কাজ নেই।"

এদিকে শুরু থেকেই অর্জুনের গ্রেফতারের দাবিতে সরব ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। ইতিমধ্যে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সামনে এনেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, নমিত সিং বনাম মহম্মদ ফিরোজের দল একটি গলির মধ্যে একে অপরের দিকে তেড়ে যাচ্ছে। কিছু পরে গলির মধ্যে দেখা যায় অর্জুন সিং ও তার দলবলকে। সোমনাথের অভিযোগ, বুধবার রাতে বোমা-গুলি কাণ্ডের প্রধান মাথা অর্জুনই। তাই অবিলম্বে ওকে গ্রেফতার করা উচিত। 

এদিকে অর্জুনকে গ্রেফতার করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধের পর বৃহস্পতিবারও ভাটপাড়ায় বোমা পড়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে গিয়ে শুভেন্দু বলেন,  অর্জুনকে গ্রেফতার করলে শিল্পাঞ্চল অচল করে দেব। এদিকে বোমাগুলি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে আদালত অর্জুনকে রক্ষাকবচ দেয় কিনা সেটাই দেখার।


```